Monday, September 7, 2026
PrimeBulletin

Bangladesh

স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে দেশটির সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দেওয়া এক বার্তায় তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই।

বার্তায় তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক নির্বাচনের পর বাংলাদেশ তার ইতিহাসে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এই প্রেক্ষাপটে স্বাধীনতা দিবস উদযাপন বিশেষ তাৎপর্য বহন করছে বলেও মন্তব্য করেন তিনি।

মার্কো রুবিও আরও বলেন, একটি মুক্ত, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারিত্বকে তারা অত্যন্ত গুরুত্ব দেয়।

তিনি আশা প্রকাশ করেন, উভয় দেশের জনগণের কল্যাণে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আগামী দিনে আরও জোরদার হবে।

স্বাধীনতা দিবসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করতে ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

More