Sunday, September 6, 2026
PrimeBulletin

Bangladesh

সরকারি কর্মকর্তাদের নতুন পে স্কেল প্রণয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক অর্থমন্ত্রী ও উপদেষ্টাদের

সরকারি কর্মকর্তাদের নতুন পে স্কেল প্রণয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক অর্থমন্ত্রী ও উপদেষ্টাদের

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে উচ্চপর্যায়ের দিকনির্দেশনা নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

 বৈঠকটি রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে অর্থমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকের পরে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর সাংবাদিকদের বলেন, “সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের প্রক্রিয়া অনুযায়ীই বাস্তবায়িত হবে। বিষয়টি পর্যালোচনার জন্য সচিব কমিটি কাজ করবে, সুপারিশ দেওয়ার পর তার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও জানান, “পে-স্কেল প্রণয়নের মূল দায়িত্ব সচিব কমিটির। পে-কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর সচিব কমিটি পদ্ধতিগতভাবে প্রক্রিয়া শুরু করবে এবং সুপারিশ অনুযায়ী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

More