Friday, September 4, 2026
PrimeBulletin

Bangladesh

ঈদ উপলক্ষে মাঠ প্রশাসনের অভিযোগ গ্রহণে জনপ্রশাসনের কন্ট্রোল রুম চালু

ঈদ উপলক্ষে মাঠ প্রশাসনের অভিযোগ গ্রহণে জনপ্রশাসনের কন্ট্রোল রুম চালু

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত অভিযোগ বা বিভিন্ন তথ্যের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম চালু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (১৬ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অভিযোগ বা তথ্য গ্রহণের জন্য মন্ত্রণালয়ের ভবন নং–২ এর চতুর্থ তলায় অবস্থিত পরিসংখ্যান ও গবেষণা ইউনিটে এই কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য টেলিফোন নম্বর: +৮৮০২৪৭১২৪৪১৬।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

More