Tuesday, July 21, 2026
PrimeBulletin

Arts

ওটিটিতে আসছে ‘রকস্টার’, দেখা যাবে ঘরে বসেই

ওটিটিতে আসছে ‘রকস্টার’, দেখা যাবে ঘরে বসেই

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে আজমান রুশোর ‘রকস্টার’। ছবিতে প্রথমবারের মতো সংগীতশিল্পী চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। বিপুল আলোচনার জন্ম দিলেও শেষ পর্যন্ত ছবিটি আশানুরূপ সাফল্য পায়নি।

এবার সেই ‘রকস্টার’ আসছে ওটিটিতে। ২৩ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ছবিটি। আজ খবরটি নিশ্চিত করেছে চরকি। ফেসবুক বার্তায় বলা হয়েছে, “অহংকার থেকে অনুতাপ, পতন থেকে পুনর্জন্ম। ২৩ জুলাই বাকি সব প্ল্যান বাদ। কারণ সিনেমা হল কাঁপিয়ে এবার ‘রকস্টার’ আসছে চরকিতে।”

আজমান রুশোর প্রথম ছবি ‘রকস্টার’। এর আগে তিনি বিজ্ঞাপনচিত্র বানাতেন। শাস্ত্রীয় সংগীতের শিল্পীর পুত্র আগুন। বাবার ধারা নয়, সে নিজেকে প্রতিষ্ঠা করে রক গানে। দেশ-বিদেশে সাফল্যও পায়। কিন্তু সব কিছুই ম্লান হয়ে যায় ভালোবাসার কাছে। সম্পর্কের জটিল আগুনে পুড়ে এক মর্মান্তিক পরিণতির মুখে পড়ে সে।

এমন গল্পের ছবিতে শাকিবের সঙ্গে আছেন সাবিলা নূর। এছাড়াও অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই, রোজী সিদ্দিকী, তারিক আনাম খান, দিলারা জামান, কাজী সাবির প্রমুখ।

'রকস্টার'-এ শাকিব খান ও তানজিয়া জামান মিথিলা

ছবিটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। শাকিবের ঠোঁটের সবগুলো গানের কথা, সুর ও কণ্ঠ আহমেদ হাসান সানির। এর বাইরে দুটি গান করেছেন পান্থ কানাই ও অংকন কুমার।

More