Wednesday, July 22, 2026
PrimeBulletin

Sports

ফেনীতে ৫৫ লাখ টাকার টিআর-কাবিখার চেক বিতরণ

ফেনীতে ৫৫ লাখ টাকার টিআর-কাবিখার চেক বিতরণ

ফেনী সদর উপজেলায় ৫৫ লাখ টাকার টিআর-কাবিখার চেক, ৩৬ বান ঢেউটিন, ২৩০ পরিবারকে শিশু খাদ্য এবং ১৫০ জনকে গোখাদ্য বিতরণ করা হয়েছে।

শনিবার (০৪ জুলাই) দুপুরে ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। 

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি তপন কর। 

ফেনী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় এতে ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সেবাগ্রহীতা এবং উপকারভোগীরা অংশ নেন।  

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা বলেন, ২০২৫-২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা-কাবিখা), গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), শিশু। গো-খাদ্য ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রন্থ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন, গৃহ সামগ্রী, নগদ অর্থ ও চেক বিতরন করা হয়েছে।  এতে ২৪টি প্রকল্পে টিআর এর ৩০ লাখ টাকা, ১২টি কাবিটা প্রকল্পে ২৫ লাখ টাকা, ৩৬টি অসহায় পরিবারের মাঝে ১ বান ঢেউ টিন ও নগদ ৬ হাজার টাকা, ২৩০ জনকে শিশু খাদ্য, এবং ১৫০ জনকে গো খাদ্য দেয়া হয়েছে।

More

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

Sports

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

2026-07-16 12:47