Tuesday, September 8, 2026
PrimeBulletin

Sports

বিসিবিতে আমার কোনো লোক নেই, স্বচ্ছতার ওপর জোর তামিম ইকবালের

বিসিবিতে আমার কোনো লোক নেই, স্বচ্ছতার ওপর জোর তামিম ইকবালের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নিজের কোনো ‘লোক’ নেই বলে জানিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। দায়িত্ব নেওয়ার পর তিনি স্বচ্ছতা ও নিরপেক্ষতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মূলত স্টেডিয়ামের সংস্কার কাজের অগ্রগতি তুলে ধরতেই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

এক প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেন, “আমার একটা বড় সুবিধা হলো, আমার কোনো লোক নেই বিসিবিতে। আমি খেলোয়াড় থেকে সংগঠক হয়েছি, এখন বোর্ডে দায়িত্ব পেয়েছি। এখানে কোনোভাবেই কাউকে ব্যক্তিগত সুবিধা দেওয়া হবে না। একমাত্র সুবিধা পাবে বিসিবি।”

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ের মধ্যেই বিভিন্ন কাজ শুরু করা হয়েছে। “আমরা দায়িত্ব পেয়েছি ১৫–২০ দিন হয়েছে। এই সময়ে যতটা সম্ভব হয়েছে, সবাই মিলে আলোচনা করে কাজ এগিয়ে নিচ্ছি,” যোগ করেন তিনি।

বিসিবির আর্থিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তামিম। তিনি জানান, সাম্প্রতিক সময়ে আয় কিছুটা কমেছে, তবে ভবিষ্যতে রাজস্ব বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে মিরপুর স্টেডিয়ামের সংস্কার কাজ দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

 

More

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

Sports

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

2026-07-17 11:53

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

Sports

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

2026-07-17 09:33

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

Sports

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

2026-07-16 12:47