Tuesday, September 8, 2026
PrimeBulletin

Sports

উইকেট 'সবুজ' দেখে উত্তেজিত হয়ে পড়েছিলেন তাসকিন-নাহিদ রানারা

উইকেট 'সবুজ' দেখে উত্তেজিত হয়ে পড়েছিলেন তাসকিন-নাহিদ রানারা

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৪১৩ রান করার পর বাংলাদেশের বোলিং-ফিল্ডিং হয়েছে খুবই বাজে। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন মনে করেন, সবুজ উইকেটে দেখে বেশি উত্তেজনায় পথ হারিয়েছেন বোলাররা।

দিন শেষে সংবাদ সম্মেলেনে সালাউদ্দিন বলেন, ‘পুরোটাই মানসিক। কারণ যখন দেখবেন উইকেটে ঘাস আছে, তখন বোলারদের এক্সাইটেড হওয়ার সম্ভাবনা থাকে। আমার মনে হয় ওখানেই আমরা ভুলটা করেছি। ভালো জায়গা মেইন্টেইন করা খুব বেশি জরুরি ছিল, সেখানে হয়তো আমরা ভুলটা করেছি।’

এলোমেলো বোলিংয়ের কথা উল্লেখ করলেও আশা হারাচ্ছেন না সালাহউদ্দিন। ঘুরে দাঁড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা একটু এলোমেলো বল করেছি। যেহেতু এটা টেস্ট ক্রিকেট, ঘুরে দাঁড়ানোর অনেক সুযোগ আছে। আমরা পুনর্মূল্যায়ন করবো যে, কোথায় বল করতে হবে এই উইকেটে, কোন জায়গায় করলে ব্যাটসম্যানকে আরও বেশি কঠিন অবস্থায় ফেলতে পারবো। আমি মনে করি, হয়তো আমরা কাল ভালোভাবে কামব্যাক করতে পারবো।’

ক্যাচ মিস হওয়ার ব্যাপারটিও বাংলাদেশের জন্য চিন্তার কারণ। সালাউদ্দিন বলেন, ‘আমাদের কিছু এরিয়াতে উন্নতি অনেক দরকার, বিশেষ করে স্লিপ ক্যাচিং। কারণ, এটা একটা বিশেষ জায়গা। এই জায়গাটায় আরও কীভাবে উন্নতি করা যায়, সেটা নিয়ে আমরা কথা বলব।’

More

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

Sports

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

2026-07-17 11:53

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

Sports

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

2026-07-17 09:33

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

Sports

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

2026-07-16 12:47