Wednesday, July 22, 2026
PrimeBulletin

প্রযুক্তি

স্যাটেলাইট ছবিতে সবুজ আভায় বাংলাদেশ, বৈজ্ঞানিক ব্যাখ্যায় চমক

স্যাটেলাইট ছবিতে সবুজ আভায় বাংলাদেশ, বৈজ্ঞানিক ব্যাখ্যায় চমক

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস সম্প্রতি পৃথিবীর একটি স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে, যা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ছবিটিতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলকে রহস্যময় সবুজ আভায় দেখা গেছে, যা মহাকাশপ্রেমীদের দৃষ্টি কেড়েছে।

ছবিটি ধারণ করেছে রাশিয়ার আবহাওয়া স্যাটেলাইট ইলেকট্রো-এল। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি প্রাকৃতিক রঙের ছবি নয়; বরং বিভিন্ন বর্ণালি ব্যান্ড ব্যবহার করে তৈরি একটি বৈজ্ঞানিক উপস্থাপনা। স্যাটেলাইটটি ১০টি ভিন্ন বর্ণালি ব্যান্ডে তথ্য সংগ্রহ করে, যার অনেকগুলোই অবলোহিত (ইনফ্রারেড) রশ্মির মাধ্যমে পাওয়া।

এই ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করে বনভূমির ঘনত্ব, মেঘের স্তর, সমুদ্রের অবস্থা এবং বায়ুমণ্ডলের পরিবর্তন বিশ্লেষণ করা হয়। দক্ষিণ এশিয়ার ওপর দেখা সবুজ আভা মূলত ঘন বনাঞ্চল ও বায়ুমণ্ডলের আর্দ্রতার সম্মিলিত প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে।

ছবিটি প্রথম শেয়ার করে কেনিয়ায় রাশিয়ার দূতাবাস, এরপর থেকেই এটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ইউরেশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকার দৃশ্য থাকলেও দক্ষিণ এশিয়ার উজ্জ্বল সবুজ অংশটি সবচেয়ে বেশি নজর কাড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের স্যাটেলাইট প্রযুক্তি জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ, আবহাওয়ার পূর্বাভাস এবং বৈশ্বিক পরিবেশ বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এটি রাশিয়ার স্যাটেলাইট সক্ষমতার অগ্রগতিও তুলে ধরে।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে রাশিয়ার প্রায় ১ হাজার ৫৫৯টি সক্রিয় স্যাটেলাইট মহাকাশে রয়েছে। ভবিষ্যতে এই সংখ্যা বাড়িয়ে ২ হাজার ৬০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে, যা দেশটির মহাকাশ প্রযুক্তিকে আরও শক্তিশালী করবে।

More

ফোন কল থেকে ঘর পর্যন্ত এআই আনছেন মুকেশ আম্বানি

প্রযুক্তি

ফোন কল থেকে ঘর পর্যন্ত এআই আনছেন মুকেশ আম্বানি

ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বাজারে বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুকেশ...

2026-06-22 09:30

ডিজিটাল নেশার ছোবলে হারিয়ে যাচ্ছে শিশুর মনোযোগ ও সৃজনশীলতা

প্রযুক্তি

ডিজিটাল নেশার ছোবলে হারিয়ে যাচ্ছে শিশুর মনোযোগ ও সৃজনশীলতা

বাংলাদেশের কোমলমতি শিশু-কিশোররা আজ এক নীরব কিন্তু গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ঘিরে অভিভাবকদের...

2026-06-18 17:17

চীনের চাপে ২ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে যাচ্ছে মেটা

প্রযুক্তি

চীনের চাপে ২ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে যাচ্ছে মেটা

চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ম্যানুস কেনার ২ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে আসছে মেটা। প্রতিষ্ঠান দুটির মধ্যে কার্...

2026-06-14 11:53