Sunday, September 6, 2026
PrimeBulletin

World

যুক্তরাষ্ট্র-ইরান আনুষ্ঠানিক চুক্তি অনিশ্চিত, পোস্ট সরালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান আনুষ্ঠানিক চুক্তি অনিশ্চিত, পোস্ট সরালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠেয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে করা পোস্ট সরিয়ে ফেললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের কথা ঘোষণা করে দেওয়া একটি পোস্ট মুছে ফেলেছেন তিনি। এ বিষয়ে পুনরায় আপলোড করা পোস্টে আসন্ন আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের কোনো উল্লেখ নেই।

শেহবাজ শরিফ তার আগের একটি পোস্টে বলেছিলেন, ‘পাকিস্তানসহ মধ্যস্থতাকারী কাতার রাষ্ট্রের সমর্থনে, এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখতে এবং কারিগরি পর্যায়ের আলোচনা শুরু করতে নির্ধারিত সময় অনুযায়ী ২০২৬ সালের ১৯ জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।’

এর আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছিলেন, শুক্রবার সুইজারল্যান্ডে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা আপাতত নিশ্চিত নয়।

বাঘাই বলেন, ‘কয়েক ঘণ্টা আগেও শুক্রবারের বৈঠকটি নিশ্চিত ছিল। কিন্তু যখন দুই পক্ষের (ইরান ও যুক্তরাষ্ট্র) প্রেসিডেন্টরা চুক্তিতে স্বাক্ষর করবেন বলে সিদ্ধান্ত হয়, তখন শুক্রবারের বৈঠকের বিষয়টি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।’

সূত্র: মিডল ইস্ট আই

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58