Monday, September 7, 2026
PrimeBulletin

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে অভিবাসন নীতি নিয়ে উদ্বেগ, ঝুঁকিতে বাংলাদেশিসহ লাখো মানুষ

যুক্তরাজ্যে অভিবাসন নীতি নিয়ে উদ্বেগ, ঝুঁকিতে বাংলাদেশিসহ লাখো মানুষ

যুক্তরাজ্যে হঠাৎ করে বাংলাদেশিসহ লক্ষ লক্ষ মানুষের বসবাসের অধিকার হারানোর আশঙ্কা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই উদ্বেগ তৈরি হয়েছে রিফর্ম ইউকের প্রস্তাবিত কঠোর অভিবাসন নীতিকে ঘিরে। দলটি ক্ষমতায় এলে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে শুধু অবৈধ অভিবাসী নয়, বৈধভাবে বসবাসকারী অনেক মানুষও ঝুঁকির মধ্যে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রিফর্ম ইউকের দাবি, প্রথম ধাপে প্রায় ৬ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা সম্ভব। তবে বিশ্লেষকদের মতে, এই পরিকল্পনার প্রভাব আরও বিস্তৃত হতে পারে এবং প্রায় ২০ লাখ মানুষ এতে প্রভাবিত হতে পারেন। দলটির ধারণা, যুক্তরাজ্যে ১০ লাখেরও বেশি মানুষ অবৈধভাবে বসবাস করছে। তাই বড় পরিসরে ডিপোর্টেশন কার্যক্রম চালানোর পরিকল্পনা করছে তারা। এ জন্য নতুন ডিটেনশন সেন্টার তৈরি এবং ধাপে ধাপে ফ্লাইটের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানোর কথা বলা হয়েছে।

তবে সবচেয়ে বড় পরিবর্তনের প্রস্তাব এসেছে বৈধ অভিবাসীদের ক্ষেত্রেও। দলটি স্থায়ী বসবাসের অধিকার, অর্থাৎ ইনডিফিনিট লিভ টু রিমেইন (আইএলআর) দেওয়া বন্ধ করতে এবং আগের দেওয়া আইএলআর পুনর্বিবেচনার প্রস্তাব দিয়েছে। এতে ইতোমধ্যে আইএলআর পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রেও নতুন শর্ত আরোপ হতে পারে। অনেককে আবার অস্থায়ী ভিসার জন্য আবেদন করতে হতে পারে, যেখানে কঠোর বেতন ও কর্মসংস্থানের শর্ত পূরণ করতে হবে।

এই নীতির আওতায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন ব্রেক্সিটের পর যুক্তরাজ্যে আসা প্রায় ১৭ লাখ মানুষ, যারা আগামী কয়েক বছরে আইএলআর পাওয়ার আশা করেছিলেন। বিশেষ করে কম আয়ের কেয়ার ওয়ার্কারদের একটি বড় অংশ এতে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এছাড়া গত পাঁচ বছরে অনুমোদিত প্রায় ৪ লাখ আশ্রয়প্রার্থীর আবেদনও পুনরায় যাচাই করার পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে অনেক মানুষ সরাসরি দেশ ছাড়তে বাধ্য হতে পারেন, আর অনেকেই স্থায়ীভাবে থাকার নিরাপত্তা হারিয়ে অনিশ্চয়তায় পড়বেন।

এর প্রভাব পড়তে পারে শ্রমবাজারেও, বিশেষ করে এনএইচএসের মতো খাতে, যেখানে বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা অনেক বেশি।

তবে সবকিছুই এখনো রাজনৈতিক বাস্তবতার ওপর নির্ভর করছে। বর্তমান লেবার পার্টি সরকার কী সিদ্ধান্ত নেয়, তার ওপরই নির্ভর করবে এই পরিকল্পনা বাস্তবে কতটা প্রভাব ফেলবে।

এ খবরে কিছু ব্রিটিশ বাংলাদেশি মনে করছেন, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ করা জরুরি। তাদের মতে, এতে দেশের আইন-শৃঙ্খলা ও অর্থনীতির ওপর চাপ কমবে। তারা বলছেন, যারা বৈধভাবে এসেছে, তাদের ভয়ের কিছু নেই-আইন সবার জন্য সমান হওয়া উচিত।

অন্যদিকে, বড় একটি অংশ এই পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে যারা ভবিষ্যতে আইএলআর পাওয়ার আশা করছেন, তারা মনে করছেন নতুন নিয়ম তাদের স্বপ্ন ভেঙে দিতে পারে। অনেকের ভাষ্য, বছরের পর বছর পরিশ্রম করার পর যদি নিয়ম পরিবর্তন হয়, তাহলে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।

বিশেষ করে কম আয়ের কেয়ার ওয়ার্কারদের মধ্যে আতঙ্ক বেশি। তাদের আশঙ্কা, কঠোর বেতন শর্ত আরোপ করা হলে অনেকেই যোগ্যতা হারাতে পারেন। এতে শুধু তাদের নয়, এনএইচএসসহ স্বাস্থ্য খাতেও সংকট তৈরি হতে পারে।

তবে কিছু ব্রিটিশ বাংলাদেশির মতে, এটি মূলত রাজনৈতিক প্রতিশ্রুতি। বাস্তবে সব প্রস্তাব বাস্তবায়ন করা কঠিন। তাদের ধারণা, বর্তমান লেবার পার্টি সরকার ক্ষমতায় থাকায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম।

More

শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য ভিসা শিথিলের প্রস্তাব ওয়েস স্ট্রিটিংয়ের

যুক্তরাজ্যের খবর

শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য ভিসা শিথিলের প্রস্তাব ওয়েস স্ট্রিটিংয়ের

উচ্চ দক্ষতাসম্পন্ন অভিবাসীদের জন্য আরও সুযোগ তৈরির প্রস্তাব দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং।...

2026-06-20 21:08

যুক্তরাজ্যে ৬ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা রিফর্ম ইউকের, বিতর্ক

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে ৬ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা রিফর্ম ইউকের, বিতর্ক

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক বহিষ্কার অভিযান চালানোর পরিকল্পনা ঘোষণা করেছে রিফর্ম ইউকে। দলের চেয়ারম্যান জ...

2026-06-20 20:54

ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নতুন উদ্যোগ স্টারমারের, রাজনৈতিক অঙ্গনে জল্পনা

যুক্তরাজ্যের খবর

ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নতুন উদ্যোগ স্টারমারের, রাজনৈতিক অঙ্গনে জল্পনা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পথে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্ট...

2026-06-20 20:52

মেলোনি ও জেলেনস্কির কুশল বিনিময়ের মুহূর্ত নিয়ে নেটদুনিয়ায় আলোচনা

যুক্তরাজ্যের খবর

মেলোনি ও জেলেনস্কির কুশল বিনিময়ের মুহূর্ত নিয়ে নেটদুনিয়ায় আলোচনা

সম্প্রতি একটি আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি...

2026-06-20 20:49

স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে

যুক্তরাজ্যের খবর

স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে

যুক্তরাজ্যে স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে পৌঁছেছে। দেশটির ডিপার্টমেন্ট ফর...

2026-06-20 20:46

লন্ডনের মোবাইল নেটওয়ার্ক ১০ বছর আগের কাবুলের চেয়েও খারাপ: সাবেক ব্রিটিশ মন্ত্রী

যুক্তরাজ্যের খবর

লন্ডনের মোবাইল নেটওয়ার্ক ১০ বছর আগের কাবুলের চেয়েও খারাপ: সাবেক ব্রিটিশ মন্ত্রী

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মোবাইল নেটওয়ার্কের মান এক দশক আগের আফগানিস্তানের রাজধানী কাবুলের চেয়েও খারাপ বলে মন্তব্য কর...

2026-06-20 20:37