Wednesday, July 22, 2026
PrimeBulletin

World

যুদ্ধক্ষেত্রে নতুন চমক দেখাবে ইরান : গালিবাফ

যুদ্ধক্ষেত্রে নতুন চমক দেখাবে ইরান : গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের হুমকির ছায়ায় কোনোভাবেই ওয়াশিংটনের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য নয়।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং সমুদ্রপথে উত্তেজনা বাড়িয়েছে, যা আলোচনার পরিবেশকে আরও জটিল করে তুলেছে।

মঙ্গলবার নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে গালিবাফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, তিনি ভুল ধারণার ভিত্তিতে পরিস্থিতি ব্যাখ্যা করছেন। চাপ সৃষ্টি করে আলোচনাকে আত্মসমর্পণের প্ল্যাটফর্মে পরিণত করার চেষ্টা করা হচ্ছে।

গালিবাফ অভিযোগ করেন, গত দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেও যুক্তরাষ্ট্র নৌ অবরোধ ও ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার মতো ঘটনা ঘটিয়েছে। তার দাবি, এসব কর্মকাণ্ড যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন।

তিনি আরও বলেন, হুমকির ছায়ায় কোনো আলোচনা আমরা গ্রহণ করি না। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, ইরান ইতোমধ্যে পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিয়েছে। প্রয়োজনে নতুন কৌশল বা নতুন তাস সামনে আনা হবে।

এদিকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য নতুন দফা আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সমুদ্রপথে উত্তেজনা ও পারস্পরিক অভিযোগের কারণে আলোচনার পরিবেশ আরও নাজুক হয়ে পড়েছে।

ইরানের সামরিক ও কূটনৈতিক মহলও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলেও তারা যেকোনো ধরনের উত্তেজনার জন্য প্রস্তুত রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে ইরানকে চাপ প্রয়োগ ও কঠোর অবস্থানের বার্তা দেওয়া হচ্ছে। ইরান বলছে, এ ধরনের চাপের মুখে কোনো আলোচনায় তারা অংশ নেবে না। সূত্র : প্রেসটিভি

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04