Monday, September 7, 2026
PrimeBulletin

World

যুদ্ধবিরতির খবরে এশিয়ার শেয়ার বাজারে তেজিভাব

যুদ্ধবিরতির খবরে এশিয়ার শেয়ার বাজারে তেজিভাব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর এশিয়ার শেয়ার বাজারে তেজিভাব দেখা গেছে। অন্যদিকে তেলের দামেও ব্যাপক পতনের তথ্য পাওয়া গেছে।

নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি দুই সপ্তাহের জন্য ইরানে বোমাবর্ষণ এবং হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছি। এটি হবে একটি দ্বিমুখী যুদ্ধবিরতি!

এরপর বুধবার (৮ এপ্রিল) সকালে জাপানের বেঞ্চমার্ক সূচক নিক্কেই ২২৫ ৪.৯ শতাংশ বেড়ে যায়। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কোস্পি ৫.৭ শতাংশ বাড়ে। হংকংয়ের হ্যাং সেং সূচক বৃদ্ধি পায় ২.৮ শতাংশ।

লেনদেন শেষে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের ফিউচার ১৩ শতাংশের বেশি কমে ব্যারেল প্রতি ৯৮ ডলারের নিচে নেমে আসে।

এদিকে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলেছে, ইসরায়েল প্রেসিডেন্ট ট্রাম্পের দুই সপ্তাহের জন্য ইরানের ওপর হামলা স্থগিত করার সিদ্ধান্তকে সমর্থন করে, এই শর্তে যে ইরান অবিলম্বে প্রণালিগুলো খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও এই অঞ্চলের দেশগুলোর ওপর সব ধরনের হামলা বন্ধ করবে।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58