Wednesday, July 22, 2026
PrimeBulletin

World

‘যৌক্তিক সময়ে’ যুদ্ধবিরতির শর্ত জানাবে ইরান

‘যৌক্তিক সময়ে’ যুদ্ধবিরতির শর্ত জানাবে ইরান

চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আসা প্রস্তাবের বিপরীতে নিজেদের দাবি ও শর্তগুলো চূড়ান্ত করেছে ইরান। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, এই শর্তগুলো কেবল উপযুক্ত সময়েই প্রকাশ করা হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে বলা হয়েছে, মুখপাত্র বাঘাই জোর দিয়ে বলেছেন যে ইরান কোনও ধরনের চাপের কাছে মাথা নত করবে না।

ইসমাইল বাঘাই জানান, কয়েক দিন আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কিছু প্রস্তাব তেহরানের কাছে পাঠানো হয়েছে। বিশেষ করে পাকিস্তান এবং আরও কয়েকটি বন্ধু রাষ্ট্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রের একটি ১৫ দফার পরিকল্পনা ইরানের কাছে পৌঁছেছে।

তবে এই প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, এসব প্রস্তাব অত্যন্ত উচ্চাভিলাষী, অস্বাভাবিক ও অযৌক্তিক।

মুখপাত্র উল্লেখ করেন, যুদ্ধবিরতি বা আলোচনার ক্ষেত্রে ইরানের নিজস্ব একটি কাঠামো রয়েছে। বাঘাই বলেন, আমাদের নিজস্ব স্বার্থ এবং বিবেচনার ওপর ভিত্তি করে আমরা আমাদের দাবিসমূহ সংকলিত করেছি।

মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ রাখা মানেই ইরান দুর্বল হয়ে পড়েছে, এমন ধারণা প্রত্যাখ্যান করেছেন তিনি। বাঘাইয়ের মতে, ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনও পরিকল্পনার বিপরীতে অত্যন্ত দ্রুত এবং সাহসিকতার সঙ্গে নিজের মতামত তুলে ধরছে। একে শত্রুর কাছে আত্মসমর্পণ হিসেবে বিবেচনা করা উচিত নয়।

তিনি আরও বলেছেন, আলোচনা শুরু হওয়ার মুহূর্ত থেকেই আমরা আমাদের প্রতিক্রিয়া ও জবাব তৈরি করে রেখেছি। যখনই প্রয়োজন হবে, আমরা আপনাদের স্পষ্টভাবে তা জানিয়ে দেবো।

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04