Tuesday, September 8, 2026
PrimeBulletin

World

ইয়েমেন থেকে হামলার পর আকাশসীমা বন্ধ করে দিলো ইসরায়েল

ইয়েমেন থেকে হামলার পর আকাশসীমা বন্ধ করে দিলো ইসরায়েল

ইরানের সঙ্গে সঙ্গে দখলদার ইসরায়লকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই হামলার পর নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সোমবার (০৮ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এর বরাতে আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চ্যানেল-১২ বলছে, সোমবার ইসরায়েলের আকাশসীমা সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, বাণিজ্যিক রাজধানী তেল আবিব এবং মধ্য ও দক্ষিণ ইসরায়েলের কিছু অংশে সাইরেন বেজে ওঠার পর হুতিদের মিসাইলটি প্রতিহত করা হয়েছে। মিসাইল ছোড়ার বিষয়টি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সতর্কবার্তা জারি করেছিল ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড।

এর আগে, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় এলাকায় ইসরায়েলি বিমান হামলার জবাবে ইরানে রোববার গভীর রাতে ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে করে আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায় এবং এরই মধ্যে এই ঘটনাগুলো ঘটে।

পরবর্তীতে ইসরায়েল ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে হামলা চালায়। এসময় তেহরান, ইসফাহান ও তাবরিজসহ ইরানের বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া যায়।

সূত্র: আনাদোলু

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58