Friday, July 24, 2026
PrimeBulletin

সারা দেশ

ভোলায় লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার

ভোলায় লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার

ভোলার লালমোহনে মেঘনা নদীর তীর থেকে একটি প্রাপ্তবয়স্ক চিত্রা হরিণ উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে হরিণটি পুলিশী হেফাজতে রয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের জনতা বাজার এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান,শনিবার সকালে মেঘনা নদীর তীরে নির্মাণাধীন পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের পাশে কিছুটা অসুস্থ অবস্থায় হরিণটিকে দেখতে পান স্থানীয়রা। পরে তারা লালমোহন থানা পুলিশকে খবর দিলে স্থানীয়দের সহায়তায় পুলিশ হরিণটি ধরে থানায় নিয়ে যান। ধারণা করা হচ্ছে,অতিজোয়ারের পানিতে হরিণটি আশেপাশের সংরক্ষিত বন থেকে ওই এলাকায় ভেসে আসে।

এ বিষয়ে লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.অলিউল ইসলাম বলেন,হরিণটি সুস্থ অবস্থায় এবং বর্তমানে আমাদের থানা প্রাঙ্গণে রয়েছে। তবে কিছুটা ভীতসন্ত্রস্ত অবস্থায় রয়েছে। হরিণটি বনে উন্মুক্তের জন্য বন
বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19