Saturday, September 5, 2026
PrimeBulletin

সারা দেশ

টানা বৃষ্টিতে সাজেকের সঙ্গে সারা দেশের যানচলাচল বন্ধ

টানা বৃষ্টিতে সাজেকের সঙ্গে সারা দেশের যানচলাচল বন্ধ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে সড়ক তলিয়ে যাওয়ায় রাঙ্গামাটির লংগদু এবং পর্যটনকেন্দ্র সাজেকের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল থেকে জেলায় থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা ও পাহাড়ধসের শঙ্কাও বেড়েছে।

জানা গেছে, খাগড়াছড়ি-দীঘিনালা-লংগদু সড়কের মেরং স্টিল ব্রিজ এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় লংগদুর সঙ্গে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। একইভাবে বাঘাইহাট এলাকার নিচু অংশে সাজেক সড়ক পানিতে ডুবে যাওয়ায় সারা দেশের সঙ্গে সাজেকের সড়ক যোগাযোগও বন্ধ হয়ে গেছে।

পাহাড়ি ঢলে মহালছড়ি উপজেলার দুটি নিচু স্থানে সড়ক প্লাবিত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং চাকরিজীবীদের হাঁটুসমান পানি ভেঙে চলাচল করতে হচ্ছে।

টানা বর্ষণে চেঙ্গি, মাইনি ও ফেনী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। চেঙ্গি নদীর পানি পাড়ের কাছাকাছি থাকায় খাগড়াছড়ি শহরের নিচু এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বৃষ্টি অব্যাহত থাকলে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কা রয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, সম্ভাব্য বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় জেলার বিভিন্ন স্থানে ১৩৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া খাগড়াছড়ি সদর উপজেলার ৮৩টি পরিবারকে পাহাড়ধসের ঝুঁকিতে চিহ্নিত করা হয়েছে। জেলার অন্যান্য উপজেলার ঝুঁকিপূর্ণ পরিবারের তালিকা প্রণয়নের কাজও চলমান।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ বলেন, দীঘিনালা-লংগদু সড়কের মেরং স্টিল ব্রিজ এলাকা এবং দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের কবাখালী এলাকায় সড়কের ওপর পানি উঠে গেছে। এ ছাড়া বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের কয়েকটি নিচু অংশ পানিতে তলিয়ে থাকায় আপাতত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19