Wednesday, July 22, 2026
PrimeBulletin

সারা দেশ

স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে লাল চুড়ি পরিয়ে রাখা দরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে লাল চুড়ি পরিয়ে রাখা দরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘সীমান্তের বর্তমান পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে লাল চুড়ি পরিয়ে রাখা দরকার। কারণ সীমান্ত হত্যা নিয়ে তাদের কোনও বক্তব্য বিবৃতি নেই। এখানে সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে।’

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তাদের বাড়িতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী দুই পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

এনসিপির মুখ্য সমন্বয়ক সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘সরকার যেমন ঢাকাতে ব্যর্থ হচ্ছে, তেমনি সব বিভাগে ব্যর্থ। সীমান্তে নাগরিকদের নিরাপত্তা দিতেও ব্যর্থ হয়েছে। আমি সরকারকে বলবো, আপনি যদি সত্যিকারের জাতীয়তাবাদী হন তাহলে সীমান্ত রক্ষা আপনার কর্তব্য। না হলে আপনি ভুয়া জাতীয়তাবাদী। যারা ভুয়া জাতীয়তাবাদী, তাদের হাতে দেশ নিরাপদ নয়।’

কসবা সীমান্তে হত্যার ঘটনায় বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তির সমালোচনা করে তিনি বলেন, ‘সেখানে বাংলাদেশি মানুষদের মাদক চোরাকারবারি বলা হয়েছে। এটি ভারতীয় বয়ান। আমরা ভারতীয় বয়ান থেকে সরে আসার জন্য বলবো।

‘জাতীয় নাগরিক পার্টি এনসিপি সরকার গঠন করলে পুরো সীমান্ত এলাকায় খাল খনন করা হবে। যাতে ওপার থেকে মাদক পাচার না করতে পারে। যুব সমাজকে নষ্ট না করতে পারে। সরকারকে বলবো, ভারতের মধ্যে যে মাদকের ফ্যাক্টরিগুলো আছে সেগুলো ধ্বংস করুন।

‘এসব মাদক চোরাকারবারি ব্যবসার সঙ্গে অনেক সংসদ সদস্য জড়িত আছেন। তারা পার্লামেন্টে ঢোকার আগে মাদকাসক্ত কিনা চেক করা জরুরি। তারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। ঢাকাতে কেন এত ইয়াবা পাওয়া যায়। পোলাপানের কাছে কেন গাঁজা পাওয়া যায়, ফেনসিডিল পাওয়া যায়? তাহলে ধরে নেওয়া যায়, সরকারের স্বরাষ্ট্র বিভাগ, এমপি, তারা এর সঙ্গে জড়িত। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিনকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। কারণ তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সঙ্গে জড়িত আছেন। না হলে এত মাদক আসে কীভাবে, সেটা আমাদের প্রশ্ন।’

তিনি বলেন, ‘আমরা বলেছি, সীমান্ত হত্যা যদি আরও বাড়ে, সরকার যদি কোনও উদ্যোগ নিতে না পারে, আমরা সীমান্তের দিকে লং মার্চ করবো ইনশাল্লাহ বাংলাদেশের সবাইকে নিয়ে। দেখবো আমাদের কে ঠেকায়। সরকারকে বলবো, এর আগে আপনারা উদ্যোগ গ্রহণ করুন। যাতে সীমান্ত হত্যা কমে আসতে পারে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, ‘আমাকে সীমান্তে যেতে বাধা দেওয়া হয়েছে। আজকে আমাকে তিন জায়গায় বাধা দেওয়া হয়েছে। চার জনের বেশি যেতে পারবো না। আমি তো বাংলাদেশেই দাঁড়িয়ে আছি। যেথায় ইচ্ছা আমি সেথায় যাবো, ঘুরবো। আপনি আমাকে বাধা দেওয়ার কে?’

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি, যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার, মোস্তাক আহমেদ শিশির, ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক আদেল ও স্বাস্থ্য উইং সমন্বয়ক ডাক্তার আশরাফ উদ্দিন।

এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী সীমান্তে নিহত দুজনের কবর জিয়ারত করেন। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় সীমান্ত এলাকায় জেলা পুলিশের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19