Thursday, July 23, 2026
PrimeBulletin

সারা দেশ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধামরাইয়ে ঈদের নামাজ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধামরাইয়ে ঈদের নামাজ

ঢাকার ধামরাই উপজেলার শরীফবাগ এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন একদল মুসল্লি।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৭টায় ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ এলাকায় নারী-পুরুষ মিলে প্রায় ৫০ জন মুসল্লি ১২ তাকবিরের নিয়মে ঈদের নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন আনোয়ার হোসেন মাহদ।

আয়োজকদের ভাষ্য, আগে এই এলাকার মুসল্লিরা ঢাকার পূর্বাচল এলাকায় গিয়ে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করতেন। তবে গত পাঁচ বছর ধরে শরীফবাগ এলাকাতেই নিয়মিত এই নামাজের আয়োজন করা হচ্ছে।

ঈদের নামাজ শেষে বক্তব্যে ইমাম আনোয়ার হোসেন মাহদ বলেন, “ইসলামে চাঁদ দেখা কিংবা চাঁদ দেখার বিশ্বস্ত সংবাদ পাওয়ার ভিত্তিতে রোজা ও ঈদ নির্ধারণের কথা বলা হয়েছে। পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে সেই সংবাদ নির্ভর করেই মুসলমানরা রমজান শুরু করতে ও ঈদ পালন করতে পারেন।”

তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে তিনি ২০১১ সাল থেকে এভাবে রমজান ও ঈদ পালন করে আসছেন। “এই পদ্ধতিতে চলতে গিয়ে এখন পর্যন্ত আমি কোনো বড় ধরনের বাধার মুখে পড়িনি। আশপাশের মুসলিম ভাইয়েরাও আমাদের সহযোগিতা করেছেন,” বলেন তিনি।

আয়োজক কমিটির সদস্যরা জানান, শুরুতে স্থানীয়ভাবে ঈদের নামাজ আয়োজন করতে গিয়ে কিছু বাধার মুখে পড়তে হয়েছিল। তবে সময়ের সঙ্গে সেই পরিস্থিতি বদলেছে এবং এখন এলাকায় শান্তিপূর্ণভাবেই নামাজ অনুষ্ঠিত হচ্ছে।

তারা আরও জানান, প্রতিবছর সীমিত পরিসরে হলেও এলাকার কিছু মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে থাকেন।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19