Wednesday, July 22, 2026
PrimeBulletin

অর্থনীতি

সঞ্চয়পত্রের মুনাফা দাবি করার সুযোগ শেষ হবে কবে, জানাল কেন্দ্রীয় ব্যাংক

সঞ্চয়পত্রের মুনাফা দাবি করার সুযোগ শেষ হবে কবে, জানাল কেন্দ্রীয় ব্যাংক

সঞ্চয়পত্রের মুনাফা দাবি করার সময়সীমা নিয়ে দীর্ঘদিনের বিভ্রান্তি দূর করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত মুনাফার দাবি বহাল থাকবে। আর মেয়াদপূর্তির পর আরও ছয় বছর পর্যন্ত সেই দাবি করা যাবে। এই ছয় বছর অতিক্রম করলেই সরকারের ওই মুনাফা পরিশোধের দায় তামাদি হবে।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত একটি সার্কুলার দেশের সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে। সার্কুলারের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ৮ জুন ২০২৬ তারিখের ব্যাখ্যাপত্রও সংযুক্ত করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, পেনশনার সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্রের মাসিক কুপন মুনাফা সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির দিন পর্যন্ত বৈধ ও প্রাপ্য থাকবে। ফলে মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছর অতিক্রান্ত হলে তবেই ওই মুনাফার দাবির সময়সীমা শেষ হবে।

একই বিধান প্রযোজ্য হবে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রেও। এসব সঞ্চয়পত্রের মুনাফা মেয়াদপূর্তি পর্যন্ত প্রাপ্য থাকবে। এরপর আরও ছয় বছর পর্যন্ত তা দাবি করা যাবে। ছয় বছর পার হলে সরকারের ওই মুনাফা পরিশোধের দায় তামাদি হিসেবে গণ্য হবে।

বছরভিত্তিক ভিন্ন ভিন্ন মুনাফার হার নির্ধারিত সঞ্চয়পত্রের ক্ষেত্রেও একই বিধান কার্যকর হবে বলে সার্কুলারে জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, সরকারি ঋণ আইন, ২০২২-এর ৩৩ ধারায় বলা হয়েছে, কোনো পাওনা অর্থের জন্য পৃথকভাবে কম সময় নির্ধারিত না থাকলে দাবির তারিখ থেকে ছয় বছর পর সরকারের দায় তামাদি হয়। তবে সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফার দাবি মেয়াদপূর্তির আগ পর্যন্ত বহাল থাকে। সে কারণে সঞ্চয়পত্রের মুনাফার তামাদি হিসাব মেয়াদপূর্তির দিন থেকে গণনা করা হবে এবং পরবর্তী ছয় বছর শেষে সরকারের দায় বিলুপ্ত হবে।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়, সঞ্চয়পত্রের মুনাফার তামাদি হিসাব নিয়ে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ব্যাখ্যা চাওয়ার পর অর্থ মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে এ স্পষ্টীকরণ দেওয়া হয়েছে।


 

More

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থনীতি

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে শিল্প খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ...

2026-07-10 14:44

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

অর্থনীতি

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

রূপালী ব্যাংক খুলনা বিভাগের কতিপয় কর্মচারীর ‘তুঘলকী’ কর্মকাণ্ড ও ভোল্ট পাল্টানোর ঘটনায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে সা...

2026-07-10 00:06

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

অর্থনীতি

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

নির্মাণ ব্যয় বৃদ্ধি, উচ্চ সুদের ব্যাংকঋণ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্...

2026-07-09 14:15

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

অর্থনীতি

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং সুদমুক্ত বিশেষ ঋণ সুবিধায় গাড়ি কেনা স্থগিত করেছে সরকার। একই...

2026-07-08 23:20

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

অর্থনীতি

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

সিলেটে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্ট...

2026-07-07 23:29