Thursday, July 23, 2026
PrimeBulletin

সারা দেশ

স্কুলে ক্লাস চলাকালে ধসে পড়ল ছাদের বিম, আহত ৩

স্কুলে ক্লাস চলাকালে ধসে পড়ল ছাদের বিম, আহত ৩

লক্ষ্মীপুরের রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাঠদানের সময় শ্রেণিকক্ষের ছাদের পলেস্তরা ও বিম ভেঙে পড়ে ৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির পাঠদানের সময় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতরা হলেন ঋতু বণিক, নাদিয়া আক্তার ও সামিয়া আক্তার। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শিক্ষার্থীরা জানায়, শ্রেণিকক্ষে পাঠদান চলাকালীন ছাদের পলেস্তরা ও বিমের একটি অংশ ভেঙে পড়ে। এ সময় বিকট শব্দ হয়। এ ঘটনায় ৩ জন শিক্ষার্থী আহত হয়। তাৎক্ষণিক শিক্ষার্থীরা প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে শেণিকক্ষ থেকে বের হয়ে যায়। শ্রেণিকক্ষের সিসি ক্যামেরার ফুটেজে ছাদের পলেস্তরাসহ বিম ভেঙে পড়ার দৃশ্য ও শিক্ষার্থীদের হুড়োহুড়ির দৃশ্য দেখা যায়। পরে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। ঝুঁকি নিয়েই শিক্ষার্থীরা ক্লাস করে আসছে। নিরাপদ শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিতে দ্রুত ভবন সংস্কার অথবা নতুন ভবনের প্রয়োজন। তা না হলে আরও বড় ধরণের দুর্ঘটনা ঘটার শঙ্কা রয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান পাশা বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। আমাদের কয়েককজন ছাত্রী আহত হন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, পাঠদানের বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনটিতে কার্যক্রম চালানো হচ্ছিল। এনিয়ে উপজেলা ও জেলায় সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানানো হলেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি। আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ থাকার বিষয়টি আমাদেরকে অবহিত করা হয়েছিল। ঝুঁকির বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বরাদ্দ না থাকায় কোন উদ্যোগ নেওয়া যায়নি।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19