Friday, July 24, 2026
PrimeBulletin

সারা দেশ

সাটুরিয়ায় সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন:মন্ত্রী রিতা

সাটুরিয়ায় সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন:মন্ত্রী রিতা

বেসরকারী বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন,আপনারা উন্নয়ন কাজে নিজেরদের কিংবা আত্বীয়দের জন্য কোন তদবির করবেন না। যারা ভাল কাজ করার অভিজ্ঞতা আছে, তাদের কাজ করতে দিন। কাজের মান নিয়ে তদারকি করুন। কাজ যাতে শত ভাগ সুন্দর ও সুন্দর মত শেষ হয়।

তিনি শনিবার দুপুর ১টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা বাজার ভায়া রাজৈর সড়কের ১ হাজার ৭ শত ৫০ মিটার চেইনেজে ধলেশ্বরী নদীর উপর ৩ শত ৩৬.৪ মিটার রাজৈয় স্থাপন শেষে নদীর তীরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন কাজ শেষ করবেন। আগামী স্লটে ফ্যামিলি কার্ড এর মানিকগঞ্জ জেলায় কাজ শুরু হবে। পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আর এ ব্রীজের কাজ শেষ হলে জেলার সাটুরিয়া- ধৌলতপুর উপজেলার অর্থনৈতিক সহ যোগাযোগ ব্যবস্থা ব্যাপক পরিবর্তন হবে। এ নদীর অন্য স্থানে সেতুর প্রয়োজনীয়তা রয়েছে পর্যায়ক্রমে সেখানে ও সেতু তৈরি করা হবে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ আলী, মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, পিপিএম-সেবা, মানিকগঞ্জ এলজিডির নির্বাহী প্রকৌশলী এস. এম. লুৎফর রহমান, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ আরও অনেকেই।

এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ওসি তদন্ত আসাদ্জ্জুামানসহ বিভিন্ন দপ্তর প্রধান ও জেলা এবং সাটুরিয়া উপজেলা বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এ সেতুটি ৪৮ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মানিকগঞ্জ বাস্তাবায়ন করছেন।

বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এর আগে উপজেলা প্রশাসনের সাথে উন্নয়ন অগ্রগতি নিয়ে মত বিনিময় করেন। এ সভায় তিনি বিভিন্ন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধান মন্ত্রীর সাথে আমার গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছি। তাহলে আপনারা কেন সময়মত অফিসে আসতে পারবেন না। সাটুরিয়াকে কিভাবে দীর্ঘ, স্বল্প মেয়াদি কাজ করে উন্নয়ন করা যায়, তা লিখিত আকারে পাঠাবেন। এসময় তিনি মহিলা, যুব, কৃষি বিভাগের সমস্যা নিয়ে দপ্তর প্রধানদের বক্তব্য শুনেন। পড়ে তার সমাধান দেন।

সভা শেষে সম্প্রতি উপজেলার দরগ্রামে আগুনে পুড়া ১৩ জন ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ বিতরণ করেন। তাছাড়া বরাইদে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এক ইমামকেও নগদ অর্থ প্রধান করেন। পরে বিকাল ৩ টার পর তিনি দরগ্রাম নিজ বাসভবনে সাটুরিয়া উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে পৃথক পৃথক মত বিনিময় সভায় অংশ গ্রহণ করেন।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19