Saturday, September 5, 2026
PrimeBulletin

সারা দেশ

রাজবাড়ীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়, হাজারো দর্শকের মিলনমেলা

রাজবাড়ীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়, হাজারো দর্শকের মিলনমেলা

গ্রামীণ বাংলার শতবর্ষের ঐতিহ্যকে ধরে রাখতে রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পেপুলবাড়িয়া মাঠে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা।

রোববার (১২ এপ্রিল) বিকেলে পেপুলবাড়িয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত মোট ১৯টি ঘোড়া অংশগ্রহণ করে।

আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়সহ দূর-দূরান্ত থেকে আসা হাজারো মানুষের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ছোট-বড় সব বয়সী মানুষের উচ্ছ্বাস আর করতালিতে মুখরিত হয়ে ওঠে পেপুলবাড়িয়া মাঠ।

প্রতিযোগিতায় যশোর-নড়াইল জেলার ঘোড়া প্রথম ও তৃতীয় স্থান অর্জন করে এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার একটি ঘোড়া দ্বিতীয় স্থান লাভ করে।

বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। প্রথম স্থান অধিকারীকে একটি ওয়ালটন ফ্রিজ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে ৩২ ও ২৪ ইঞ্চি এলইডি স্মার্ট টেলিভিশন তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলাধুলা আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং গ্রামীণ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে তাদের এই উদ্যোগ।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19