Wednesday, July 22, 2026
PrimeBulletin

সারা দেশ

পরীক্ষায় কেন্দ্রে বইয়ের পৃষ্ঠা রাখায় ফেনী কলেজের এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

পরীক্ষায় কেন্দ্রে বইয়ের পৃষ্ঠা রাখায় ফেনী কলেজের এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

চলমান এইচএসসি পরীক্ষায় কেন্দ্রের ভেতর বইয়ের পৃষ্ঠা রাখার দায়ে ফেনীতে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) ফেনী শহরের সরকারি জিয়া মহিলা কলেজ কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম মৌসুমী রানী দাস। তিনি ফেনী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের একজন অনিয়মিত শিক্ষার্থী।

কেন্দ্র সূত্রে জানা গেছে, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা চলাকালে কক্ষে দায়িত্বরত পরিদর্শকরা ওই নারী শিক্ষার্থীর কাছে পরীক্ষা সংশ্লিষ্ট বইয়ের কয়েকটি ছেঁড়া পৃষ্ঠা দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে কেন্দ্র কর্তৃপক্ষকে জানানো হলে পরীক্ষার শৃঙ্খলা ও বিধিমালা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘটনাস্থলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থীর কাছ থেকে বইয়ের কয়েকটি পৃষ্ঠা উদ্ধার করা হয়। কেন্দ্র কর্তৃপক্ষের নজরে আসার পর বিধিমালা অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও জানান, বহিষ্কৃত পরীক্ষার্থীর কাছে কোনো মোবাইল ফোন কিংবা অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়নি। শুধু পরীক্ষা সংশ্লিষ্ট কাগজের পৃষ্ঠা রাখার অপরাধেই পরীক্ষা আইন অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19