Monday, September 7, 2026
PrimeBulletin

Sports

অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড, ২৩ বছর আগের বাংলাদেশের দুঃস্মৃতি ফিরল

অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড, ২৩ বছর আগের বাংলাদেশের দুঃস্মৃতি ফিরল

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের। বাংলাদেশের অংশগ্রহণ না থাকলেও উন্মাদনার কমতি নেই। রাত জেগে খেলা দেখার প্রস্তুতিও নিচ্ছেন ভক্ত-সমর্থকরা। তবে বিশ্বকাপ আমেজের মধ্যেই যেন চমকে দিলো দেশের ক্রিকেটাররা।

বিশ্বকাপের আবহেই মিরপুরে চলছে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরই মধ্যে প্রথম ম্যাচ জিতে ইতিহাস গড়েছে স্বাগতিকরা। প্রত্যাশিতভাবে দ্বিতীয় ম্যাচেও আত্মবিশ্বাসী বাংলাদেশেরই দেখার কথা। তবে শুরুটা যেভাবে হলো, কারও ভাবনাতেও হয়তো এতটা ছিল না। 

সিরিজের প্রথম ম্যাচে আগে ফিল্ডিং নিয়ে সুবিধা করতে পারেনি সফরকারী দল। আজ টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেন অজি অধিনায়ক জস ইংলিশ। তবে এবার যেন আরও বড় দুঃস্বপ্নের মুখোমুখি হলেন। ০ রানেই ৩ উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার! অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব।  

প্রথম ওভারে তাসকিনের আঘাতের পর ইনিংসের দ্বিতীয় ওভারে মুস্তাফিজের জোড়া আঘাত। তাতেই লজ্জার ইতিহাসে নাম উঠল পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। 

ওয়ানডে ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়া মাত্র চতুর্থ দল হিসেবে ইনিংসের প্রথম ৩ উইকেট হারাল কোনো রান যোগ হওয়ার আগেই। এর আগে এমন ঘটনা ঘটেছিল মাত্র তিনবার। আগের তিন ঘটনার সর্বশেষটি ছিল আবার বাংলাদেশের। ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের প্রথম তিন ব্যাটসম্যানকে পরপর তিন বলে ফিরিয়ে দিয়েছিলেন পেসার চামিন্দা ভাস। ম্যাচের প্রথম তিন বলেই হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছিলেন তিনি।

বিশ্বকাপের সেই ম্যাচে বাংলাদেশের স্কোরবোর্ডে কোনো রান ওঠার আগেই সাজঘরে ফিরে যান হান্নান সরকার, মোহাম্মদ আশরাফুল ও এহসানুল হক। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচের প্রথম তিন বলেই হ্যাটট্রিকের ঘটনা এখনো বিরল কীর্তিগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।

দুই দশকের বেশি সময় পর এবার সেই তালিকায় যুক্ত হলো অস্ট্রেলিয়ার নামও। ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল দলটির জন্য এটি  বিব্রতকর এক পরিসংখ্যান। প্রথম ওভারে তাসকিনের শিকার হলেন ম্যাথু শর্ট। আগের ম্যাচে ইনিংসের প্রথম বলেই তাসকিনের বলে বোল্ড হয়ে গিয়েছিলেন ম্যাথু শর্ট। আজ হলেন ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে। বোলার ও ব্যাটার একই। আউটের ধরনও একই। 

পরের ওভারে জোড়া উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। প্রথম বলেই আউট হন কনোলি। এর মধ্য দিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে মাত্র তৃতীয়বার দুই ওপেনারই ‘ডাক’ মারলেন। এরপর ম্যাট রেন শ উইকেটের পেছনে লিটনের হাতে ধরা পড়েছেন। যদিও আম্পায়ার শুরুতে আউট দেননি। পরে রিভিউ নিয়ে সাফল্য পায় বাংলাদেশ।

More

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

Sports

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

2026-07-17 09:33

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

Sports

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

2026-07-16 12:47