Friday, July 24, 2026
PrimeBulletin

সারা দেশ

নড়াইলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

নড়াইলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নড়াইল সদর উপজেলায় গরীব, অসহায়, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) সকালে নড়াইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মাইজপাড়া কলেজ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের জেলা আমীর আতাউর রহমান বাচ্চু। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি.এম. রাহসিন কবিরের সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ আল আমিন, মাইজপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রবীর কুমার বিশ্বাস, মাইজপাড়া ইউপি চেয়ারম্যান সফুরা খাতুন বেলি, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান, সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রতিটি ঘরে পৌঁছে দিতেই প্রধানমন্ত্রীর এই মানবিক উপহার। প্রধানমন্ত্রী দেশের গরীব-দু:খী তথা সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। সরকারের এই সহায়তা কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমরা নিরলসভাব কাজ করে যাচ্ছি।

নড়াইল-২ সংসদীয় আসনের ১৯৮টি ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১০লক্ষ টাকা সমভাবে বন্টন করা হচ্ছে। এছাড়া ৭শ শাড়ী অসহায়, দুস্থ নারীর মধ্যে বিতরণ করা হচ্ছে।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19