Wednesday, July 22, 2026
PrimeBulletin

সারা দেশ

নড়াইল সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নারী সহকারী অধ্যাপকের সংবাদ সম্মেলন

নড়াইল সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নারী সহকারী অধ্যাপকের সংবাদ সম্মেলন

নড়াইল সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকবর আহম্মেদসহ শিক্ষক মন্নু বিশ্বাস, পীযুষ কুমার দাসের বিরুদ্ধে নানান অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন একই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুপর্না নাগ। রবিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় নড়াইল প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সুপর্না নাগ অভিযোগ করে বলেন, আমি ১১ বছর কলেজে সুনামের সাথে চাকুরী করে আসছি। কিন্তু বর্তমান সময়ে আমি চাকরী জীবনে বিভীষিকাময় কষ্টের অধ্যায় পার করছি। বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকবর আহম্মেদ আমাকে মনোকষ্টের মধ্যে রেখেছেন। তিনি আমাকে নানান ভাবে হয়রানি করছেন। ছুটি চাইতে গেলেও খারাপ আচরণ করেন। আবার সালাম দিতে গেলেও খারাপ আচরণ করেন।

তিনি আরও বলেন, আমার স্বামী এই কলেজের অধ্যক্ষ ছিলেন। তার সাথে হয়তো কোনো পূর্ব শত্রুতার জের ধরে তিনি আমাকে এ ধরনের হয়রানি করেন। আজকেও বিনা কারণে আমাকে একটি হয়রানি মূলক শোকজ নোটিশ ধরিয়ে দিয়েছেন। আর ওনার সাথে এসব অপরাধ মূলক কাজে যুক্ত থাকেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মন্নু বিশ্বাস ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক পীযুষ কুমার দাস। মন্নু বিশ্বাস যিনি ২০২২ সালে এক শিক্ষককে অপহরণ করেছিলেন। এছাড়া বিভিন্ন অপকর্ম এবং সন্ত্রাসী কার্যকালাপের সাথে  তিনি লিপ্ত থাকেন। পীযুষ কুমার দাস যিনি কলেজের প্রতিটা নারী কর্মকর্তাদের সাথে খারাপ আচরণ করেন। তারা নিরবে বসে কান্নাকাটি করে। আমার কাছে মনে হয়েছে এখানের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীরা এখান থেকে বের হতে পারলে নিশ্বাস ছেড়ে বাঁচে।

এসময় তিনি নিজের জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, আমি জানি আমি কথা বলার পরে আমার জীবনের ঝুঁকি রয়েছে। আমি আমার জীবনের নিরাপত্তা চাই।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19