Monday, September 7, 2026
PrimeBulletin

World

নৌ অবরোধে ইরানের বাণিজ্য অচল, দাবি ট্রাম্পের

নৌ অবরোধে ইরানের বাণিজ্য অচল, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি দাবি করেন, আমাদের নৌবাহিনীর কারণে কোনো জাহাজই আর চলাচল করতে পারছে না। তার মতে, এই অবরোধ ইরানের বাণিজ্য কার্যত বন্ধ করে দিয়েছে।

ট্রাম্প আরও বলেন, সাম্প্রতিক সামরিক চাপের কারণে ইরান কিছু বিষয়ে ছাড় দিতে বাধ্য হয়েছে। এর মধ্যে পারমাণবিক অস্ত্র না বানানো এবং পারমাণবিক উপকরণ হস্তান্তরের বিষয়ও রয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি ইঙ্গিত দেন, দুই দেশের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির দিকে অগ্রগতি হচ্ছে। চুক্তি হলে তিনি পাকিস্তান সফরেও যেতে পারেন বলে জানান।

এদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব অল্প ভোটে বাতিল হয়েছে। ওই প্রস্তাবে কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলা চালানোর ক্ষমতা সীমিত করার কথা বলা হয়েছিল।

সূত্র : শাফাক নিউজ

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58