Sunday, September 6, 2026
PrimeBulletin

World

মার্কিনিদের উদ্দেশে ইরানের প্রেসিডেন্টের খোলা চিঠি

মার্কিনিদের উদ্দেশে ইরানের প্রেসিডেন্টের খোলা চিঠি

মার্কিন জনগণের উদ্দেশে লেখা এক চিঠিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ সাধারণ আমেরিকানদের প্রতি কোনো শত্রুতা পোষণ করে না। তার ভাষায়, ইরানকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে উপস্থাপন করা যেমন ঐতিহাসিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তেমনি বর্তমান সময়ে দৃশ্যমান বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

বুধবার (১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এই খোলা চিঠিতে ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মুখোমুখি সংঘাত এবং পারস্পরিক সম্পৃক্ততা, উভয় পথই উন্মুক্ত রয়েছে। তবে তিনি সতর্ক করে দেন, যুক্তরাষ্ট্রের যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে তার দেশ প্রতিরোধ গড়ে তুলবে।

পেজেশকিয়ান বলেন, ‘আজ বিশ্ব এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সংঘাতের পথে এগিয়ে যাওয়া আগের যেকোনও সময়ের চেয়ে বেশি ব্যয়বহুল এবং ফলহীন। সংঘাত ও সম্পৃক্ততার মধ্যে যেকোনও একটি বিকল্প বেছে নেয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই সিদ্ধান্তের ফলাফল ভবিষ্যৎ প্রজন্মের পথ নির্ধারণ করবে।’

‘হাজার বছরের গৌরবময় ইতিহাসে ইরান বহু আগ্রাসী শক্তিকে পরাজিত করে টিকে আছে। তাদের (আগ্রাসী শক্তিদের) কেবল ইতিহাসে কলঙ্কিত নাম হিসেবেই স্মরণ করা হয়, আর ইরান আজও সহনশীলতা, মর্যাদা এবং গর্বের সঙ্গে টিকে আছে।’

এই চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কোনও মন্তব্য করেননি পেজেশকিয়ান। তবে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে দিয়েছে ইসরায়েল।

পেজেশকিয়ান প্রশ্ন তুলে বলেন, ‘ইসরায়েলের পক্ষ হয়ে, তাদের প্রভাব ও প্ররোচনায় এই আগ্রাসনে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, এটা কি সত্যি নয়?’

সূত্র: আরব নিউজ

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58