Sunday, September 6, 2026
PrimeBulletin

World

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধ বন্ধে পাকিস্তানের চেষ্টা ব্যর্থ

মার্কিনিদের শর্ত অগ্রহণযোগ্য, জানিয়েছে তেহরান

মার্কিনিদের শর্ত অগ্রহণযোগ্য, জানিয়েছে তেহরান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার ভূমিকা নিয়েছিল পাকিস্তান। তবে তাদের এ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইরানি কর্মকর্তারা পাকিস্তানে গিয়ে মার্কিনিদের সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র আলোচনায় যেসব শর্ত দিচ্ছে সেগুলো অগ্রহণযোগ্যও বলে জানিয়েছে তারা।

সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল শুক্রবার (৩ এপ্রিল) জানিয়েছে, যুদ্ধ বন্ধে আঞ্চলিক মধ্যস্থতার প্রচেষ্টা এখন একদমই থমকে গেছে।

পাকিস্তান যে চেষ্টা করেছিল সেটি কোনো ফলাফলই বের করতে পারেনি। ইরান তাদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইসলামাবাদে তারা তাদের কোনো প্রতিনিধিকে পাঠাবে না।

এখন পাকিস্তানের বদলে কাতার ও তুরস্ক মধ্যস্থতার ভূমিকা নিতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস দাবি করেছে, যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হচ্ছে। এক্সিওস জানিয়েছে, ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বুধবার কথা বলেছেন ট্রাম্প।

এরপর ওইদিনই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দাবি করেন, ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির অনুরোধ করেছেন। কিন্তু হরমুজ না খোলা পর্যন্ত তারা কোনো যুদ্ধবিরতি করবেন না।

কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্পের এমন দাবি মিথ্যা ও ভিত্তিহীন।

গতকাল শুক্রবার ইরানের একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্র তাদের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। কিন্তু তারা এতে কোনো সাড়াই দেয়নি।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58