Wednesday, July 22, 2026
PrimeBulletin

সারা দেশ

মাদক ও কিশোরগ্যাংয়ের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা ফেনীর নবাগত এসপি প্রত্যুষ কুমারের

মাদক ও কিশোরগ্যাংয়ের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা ফেনীর নবাগত এসপি প্রত্যুষ কুমারের

ফেনীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে প্রত্যুষ কুমার মজুমদার যোগদান করেছেন।

সোমবার সদ্য বিদায়ী এসপি শফিকুল ইসলামের থেকে দায়িত্বভার গ্রহন শেষে তিনি মঙ্গলবার (১৬ জুন) ফেনীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা করেছেন। এতে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনীর সামগ্রিক বিষয়ে ধারণা দেন সাংবাদিকরা।

বক্তব্যকালে পুলিশ সুপার বলেন, আমি ফেনীর মানুষকে নিরাপত্তা দেয়ার দায়িত্ব পালন করবো। যাতে করে ফেনীর মানুষ আমাকে নিয়ে খুশি থাকতে পারবো। এ জেলায় অপরাধ করে কেউ ছাড় পাবে না এবং আর কোন নিরীহ লোককে ফাঁসানো হবে না। এই গ্যারান্টি আমি ফেনীর মানুষকে দিচ্ছি। থানায় থানায় পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য পুলিশ অথবা বাহিরের কেউ টাকা নিলেই ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, মাদকের চাহিদা থাকায় এটি বন্ধ করা যাবে না। তবে এটি নিয়ন্ত্রণে সর্বোচ্চ কাজ করবে পুলিশ। কিশোরগ্যাং নিয়ন্ত্রণের জন্য পরিবার ও সমাজ থেকে সহযোগিতা নিয়ে পুলিশ কাজ করবে। এর নিয়ন্ত্রণে আইনের পাশাপাশি সচেতনতা নিয়েও কাজ করতে হবে।

এসময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন ও সাইফুল ইসলাম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনসহ ফেনীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রোনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19