Thursday, July 23, 2026
PrimeBulletin

সারা দেশ

কুড়িগ্রামে হঠাৎ শিলাবৃষ্টি, ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক

কুড়িগ্রামে হঠাৎ শিলাবৃষ্টি, ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক

কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় হঠাৎ শিলাবৃষ্টিতে মৌসুমি ফল ও ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় জেলার সদর, রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়ার সঙ্গে প্রায় আধা ঘণ্টাব্যাপী শিলাবৃষ্টি হয়। এতে আম, লিচু ও কাঁঠালসহ বিভিন্ন ফলগাছের নতুন মুকুল ও কাঁচা ফল ঝরে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাতটার দিকে আকাশ হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। পরে দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি। এতে মাঠের ফসল ও ফলগাছের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের কাশিয়াগাড়ী গ্রামের কৃষক আল আমিন বলেন, প্রায় ৩০ শতক জমিতে ভুট্টা চাষ করেছি। হঠাৎ শিলাবৃষ্টিতে ভুট্টাগাছ মাটিতে পড়ে গেছে। এতে ক্ষেতের বড় ধরনের ক্ষতি হয়েছে।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক ছবরুল আলী জানান, সন্ধ্যার পর হঠাৎ শিলাবৃষ্টি শুরু হয়। যদিও শিলাবৃষ্টি বেশি সময় স্থায়ী হয়নি, তবু কিছু ক্ষতির আশঙ্কা রয়েছে।

রাজারহাট উপজেলা সদরের কৃষক এনামুল হক বলেন, আকস্মিক বৃষ্টিতে গমের ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। ক্ষতি হলে অনেক কৃষক তাদের বিনিয়োগ হারানোর ঝুঁকিতে পড়বেন।

রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আগামী ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19