Tuesday, September 8, 2026
PrimeBulletin

World

ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তানে যাওয়ার ঘোষণা ট্রাম্পের

ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তানে যাওয়ার ঘোষণা ট্রাম্পের

ইরানের সঙ্গে শান্তি চুক্তি হলে সেই চুক্তি স্বাক্ষরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে চুক্তি করার খুব কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র। তিনি আরও দাবি করেন, তেহরান তাদের দাবির প্রায় সবই মেনে নিতে রাজি হয়েছে। যারমধ্যে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টিও আছে।

মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের আরও বলেছেন, ইরানের সঙ্গে তাদের দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তি আগামী ২২ এপ্রিল শেষ হয়ে যাবে। কিন্তু এ চুক্তির মেয়াদ আর বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে। কারণ এর আগেই ইরানিদের সঙ্গে তারা স্থায়ী চুক্তিতে পৌঁছাতে পারেন।

ইরানের সঙ্গে পরবর্তী আলোচনা এ সপ্তাহের শেষদিকে হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

কিন্তু দ্বিতীয় দফার আলোচনায় যদি কোনো চুক্তি না হয় তাহলে লড়াই শুরু হবে বলে সতর্কতা দেন তিনি।

অপরদিকে হরমুজ প্রণালিতে ইরানি বন্দরে মার্কিন নৌবাহিনীর অবরোধ এখনো বেশ ভালোভাবে অক্ষত অছে বলেও জানান তিনি।

সূত্র: আলজাজিরা

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58