Wednesday, July 22, 2026
PrimeBulletin

World

ইরানের নৌপ্রধান আলিরেজা তাংসিরিকে হত্যার দাবি ইসরাইলের

ইরানের নৌপ্রধান আলিরেজা তাংসিরিকে হত্যার দাবি ইসরাইলের

ইরানের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরিকে হত্যার দাবি করেছে ইসরাইল। আলিরেজা হরমুজ প্রণালী অবরোধের নেতৃত্বে ছিলেন।

ইসরাইলের এক কর্মকর্তার বরাতে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক কেন্দ্র বন্দর আব্বাসে বিমান হামলা চালিয়ে আলিরেজাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে ইরান বা আইআরজিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পারস্য উপসাগরের এই সংকীর্ণ জলপথ দিয়ে সাধারণত বিশ্বের এক-পঞ্চমাংশ তেল পরিবহন হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করার পর জলপথটির নিয়ন্ত্রণ নেয় আইআরজিসি।

আলিরেজা তাংসিরি ২০১৮ সালে আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত হন। এর আগে ২০১০ সাল থেকে তিনি ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এই বছরের ১০ মার্চ থেকে তার নামে একটি এক্স অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে, যা ইরানের গণমাধ্যমগুলো উদ্ধৃত করছে। সেখানে তিনি হরমুজ প্রণালী সম্পর্কিত একাধিক পোস্ট দিয়েছেন এবং হুমকি দিয়েছেন যে, “ইরানের বিরুদ্ধে আগ্রাসনকারীদের কোনো জাহাজ এই পথ দিয়ে যেতে পারবে না।”

তাংসিরি অতীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্পষ্টভাষী মন্তব্য করেছেন। ২০১৯ সালে তিনি হুমকি দিয়েছিলেন, ইরানের তেল রপ্তানি ব্যাহত হলে হরমুজ প্রণালী বন্ধ করে দেবেন। ওই বছর প্রণালীর কাছে ইরান একটি মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করার পর, আলিরেজা তাংসিরিসহ অন্যান্য আইআরজিসি কমান্ডারদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04