Wednesday, September 9, 2026
PrimeBulletin

World

ইরান এবং ইউক্রেন যুদ্ধ ‘একই সময়ে’ শেষ হতে পারে : ট্রাম্প

ইরান এবং ইউক্রেন যুদ্ধ ‘একই সময়ে’ শেষ হতে পারে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ‘একই সময়ে’ শেষ হবে বলে ধারণা করছেন তিনি। গতকাল বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলোচনার পর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ধারণা জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারটি নিয়েছেন সিএনএনের জ্যেষ্ঠ সাংবাদিক কেইটলান কলিন্স। প্রেসিডেন্ট ট্রাম্পকে তিনি প্রশ্ন করেছিলেন, যুক্তরাষ্ট্র-ইরান আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে কোনটি আগে শেষ হবে।

জবাবে ট্রাম্প বলেন, “কোন যুদ্ধ আগে শেষ হবে? আমার মনে হয়, দুই যুদ্ধই একই সময়ে শেষ হতে পারে। সামারিকভাবে ইউক্রেন ইতোমধ্যেই পরাজিত।”

“ইরানেরও প্রায় একই অবস্থা। ভুয়া সংবাদ পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন না, কিন্তু সত্যি হলো— ইরানের ১৫৯টি যুদ্ধজাহাজ ছিল। সব এখন পানির নিচে। স্বাভাবিকভাবেই, এটা খুব ভালো… কারণ এই যুদ্ধজাহাজগুলো ধ্বংসের কারণে নৌযুদ্ধে ফিরে আসা এখন অনেক কঠিন ইরানের জন্য।”

সিএনএনের সাংবাদিককে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে ট্রাম্প বলেন, “আপনার কি মনে হয় তারা (ইরান) ভালো করছে? যেখানে তাদের কোনো নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই, প্রতিপক্ষের বিমান ধ্বংসের জন্য প্রয়োজনীয় উপকরণ নেই।”

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাতে বৈঠক হয় যুক্তরাষ্ট্র ও ইরানের, তারপর কোনো চুক্তি স্বাক্ষর ছাড়াই শেষ হয় সেই বৈঠক। তারপর ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদন ঘিরে কয়েক বছর ধরে মস্কোর সঙ্গে কিয়েভের টানাপোড়েন চলার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।

গতকাল বুধবার সিএনএনকে সাক্ষাৎকার দেওয়ার আগে ইরান ও ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ৯০ মিনিটেরও বেশি সময় ধরে টেলিফোনে কথা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্সকে এ প্রসঙ্গে তিনি বলেন, “প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপের বড় অংশ জুড়ে ছিল ইউক্রেন। ইরানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে।”

“আমার মনে হয়, শিগগরই আমরা (দুই যুদ্ধ ইস্যুতে) একটি সুন্দর সমাধান দেখতে পাবো। এমন একটি সমাধান, যা সত্যিই খুব ভালো হবে”, বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সূত্র: সিএনএন

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58