Sunday, September 6, 2026
PrimeBulletin

World

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

ইরাক সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ বলেছেন, কারবালা হলো ইরাক ও ইরান- এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক্স চ্যানেলে দেওয়া এক বার্তায় লিখেছেন, বাগদাদে একটি ব্যস্ত দিন কাটানোর পর, আমরা এখন পবিত্র কারবালা নগরীতে পৌঁছেছি, যা বিশ্বের স্বাধীন মানুষের নেতা ইমাম হুসাইন (রা.)-এর আবাসস্থল; এই সেই ব্যক্তি যাঁর মানবজাতির বিবেকের প্রতি দেওয়া বার্তা চিরকাল প্রতিধ্বনিত হবে, ‘যদি তোমাদের কোনো ধর্ম না থাকে এবং পুনরুত্থানকে ভয় না পাও, অন্তত নিজেদের দুনিয়ায় স্বাধীন হও।’

তিনি আরও বলেন, কারবালা হলো ইরাক ও ইরান-এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র। আলেম ও গোত্রীয় শেখ থেকে শুরু করে সমাজের সর্বস্তরে ইমাম হুসাইন (রা.)-এর মর্যাদা অতুলনীয়। বিপ্লবের এই শহীদ নেতার পবিত্র দেহকে জিয়ারতের মাধ্যমে তারা কৃতজ্ঞতা ও শ্রদ্ধার এক মহিমান্বিত দৃশ্যের অবতারণা করে; এমন দৃশ্য যা দুই জাতির মধ্যকার গভীর সহানুভূতিকে ফুটিয়ে তুলবে এবং তাদের মধ্যে আনুগত্য ও ভ্রাতৃত্বের সর্বোচ্চ প্রকাশকে চিরস্থায়ী করবে।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58