Wednesday, July 22, 2026
PrimeBulletin

World

হরমুজ প্রণালিতে মাইন এড়াতে বিকল্প মানচিত্র প্রকাশ ইরানের

হরমুজ প্রণালিতে মাইন এড়াতে বিকল্প মানচিত্র প্রকাশ ইরানের

সমুদ্রতলে পেতে রাখা সম্ভাব্য মাইন এড়িয়ে নিরাপদে জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালিতে নতুন ও বিকল্প নৌপথ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌ শাখা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আইআরজিসি নৌবাহিনী জানায়, নৌ-মাইন এড়াতে জাহাজগুলোকে তাদের সঙ্গে সমন্বয় করে চলাচল করতে হবে। একই সঙ্গে একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে, যেখানে একটি বৃত্তাকার এলাকাকে ‘বিপজ্জনক অঞ্চল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, আগে যেসব তেলবাহী ট্যাঙ্কার প্রণালীর দক্ষিণ দিকে ওমান উপকূল ঘেঁষে চলাচল করত, সেগুলোকে এখন আরও উত্তর দিকে, অর্থাৎ ইরানের উপকূলের কাছাকাছি পথ ব্যবহার করতে বলা হয়েছে।

ঘোষিত রুট অনুযায়ী—
প্রবেশপথে জাহাজগুলোকে ওমান সাগর থেকে লারাক দ্বীপ-এর উত্তর দিক দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করতে হবে।
অন্যদিকে বহির্গমনের সময় পারস্য উপসাগর থেকে লারাক দ্বীপের দক্ষিণ দিক দিয়ে ওমান সাগরের দিকে অগ্রসর হতে হবে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান-এর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন ও সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালায়, ফলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।

তবে সংঘাত শুরুর ৪০তম দিনে এসে বুধবার দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান।

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04