Monday, September 7, 2026
PrimeBulletin

World

হরমুজ প্রণালির পাশে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে লড়াই

হরমুজ প্রণালির পাশে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে লড়াই

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পাশে যুক্তরাষ্ট্র ও ইরানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় সেখানে বিস্ফোরণের শব্দও শোনা যায়। শুক্রবার (৮ মে) এ লড়াই হয় বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।

এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ইরানের দুটি খালি ট্যাংকার জাহাজে হামলা চালিয়েছে। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানের দুটি খালি ট্যাংকার হামলা করে এগুলো অকেজো করে দিয়েছে।

ইরানের আধাসরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ বাংলাদেশ সময় শুক্রবার রাত ৮টার পর জানায় গত দুই ঘণ্টায় দুই দেশের সেনাদের মধ্যে সীমিত হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।

বার্তাসংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, “হরমুজ প্রণালির পাশে মার্কিন বাহিনীর সঙ্গে সীমিত লড়াইয়ের খবর পাওয়া গেছে। সেখানে গত দুই ঘণ্টা যাবত গোলাগুলির শব্দ শোনা গেছে।”

ইরানি জাহাজে মার্কিনিদের হামলায় নিখোঁজ পাঁচ নাবিকের একজনের মরদেহ উদ্ধার

ইরানের জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিখোঁজ হওয়া পাঁচ নাবিকের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে হরমুজ প্রণালিতে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। মার্কিনিরা এ সময় ইরানিদের বাণিজ্যিক জাহাজে হামলা চালায়।

ইরানের মিনাব কাউন্টির গভর্নর মোহাম্মদ রাদমেহের বার্তাসংস্থা মেহের নিউজকে জানিয়েছেন, তিনি জানতে পেরেছেন উদ্ধারকারীরা নিখোঁজ পাঁচ নাবিকের একজনের মরদেহ খুঁজে পেয়েছেন। বাকিদের উদ্ধারে এখনো অভিযান অব্যাহত আছে।

মিনাব কাউন্টির গভর্নর এর আগে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের হামলায় মোট ১০ জন নাবিক আহত হয়েছেন।

এরআগে ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছিল, ইরানের সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এটি হরমুজ প্রণালির কাছে অবস্থিত।

সূত্র: সিএনএন

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58