Friday, July 24, 2026
PrimeBulletin

সারা দেশ

গোপালগঞ্জে মাদ্রাসা শিশু ছাত্রীকে লোভনীয় খাবার ও ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত প্রিন্সিপাল আটক।

গোপালগঞ্জে মাদ্রাসা শিশু ছাত্রীকে লোভনীয়  খাবার ও ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত  প্রিন্সিপাল আটক।

গোপালগঞ্জ কাশিয়ানী থানার সাফলীডাঙ্গায় একটি আবাসিক মাদ্রাসার শিশু ছাত্রীকে (০৬) যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপালকে আটক করেছে পুলিশ।

এই ঘটনায় গত (২৭ জুন) ২৬ ইং শুক্রবার সকালে কাশিয়ানী থানায় মামলা করা হলে।পুলিশ রাতে অভিযুক্ত প্রিন্সিপালকে আটক করে।  শিশুটির জবানবন্দি ওসি সহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়েছে বলে জানাযায়।

জানাযায়, সাফলীডাঙ্গা রহিমদিয়া শামসুল উলুম  কাওমি  মাদ্রাসা ও এতিমখানার আবাসিক,অনাবাসিক একটি মাদ্রাসার প্রথম শ্রেণী পড়ুয়া ছাত্রী শিশুটি।

মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ মোস্তাফিজুর রহমান ( জিন্দার) ৬০ কাশিয়ানী থানার রামদিয়া গ্রামের মৃত আব্দুল মান্নান এর পুত্র। তিনি গত (২৫ জুন)২৬ ইং  সকাল আনুমানিক ১০: ৩০ টার দিকে  শিশুটিকে লোভনীয় খাবারের প্রলোভন দেখিয়ে তার অফিস রুমে ডেকে নিয়ে দরজা-জানালা বন্ধ করে  শিশুটির ওপর পাশবিক নির্যাতন ও ধর্ষণ চালান।

শিশুটি নিজ বাসায় এসে শরীর ও গোপনাঙ্গে ব্যথার যন্ত্রণায় চিৎকার করে।  শিশুটির মা প্রশ্ন করলে শিশুটি তার মাকে তার সাথে কি কি করা হয়েছে  সব কিছু খুলে বলে। এবং এর রকম ঘটনা আনুমানিক দুই থেকে তিন মাস ধরে  একই কায়দায় শিশুটির সাথে ঘটতে থাকে বলে জানায়। এই ঘটনা কাউকে বললে শিশুটিকে মেরে মাটিতে পুঁতে রাখার ভয়ভীতি দেখায় অভিযুক্ত  প্রিন্সিপাল।  

মেয়ের মুখে এই ঘটনা শুনার পরে শিশুটির মা  নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২৩) এর ৯(১) ধারায় কাশিয়ানী থানায় একটি মামলা করেন। (মামলা নং-২৪।  প্রিন্সিপাল বিষয়টি জানতে পারলে মিমাংসার জন্য শিশুটির পরিবারের লোকজনদের অনুরোধ জানায়।

স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানাযায়, গত (১১ নভেম্বর) ২০২৫ ইং  এই প্রিন্সিপাল আবাসিক  মাদ্রাসার একটা মেয়েকে ধর্ষন করে। তবে স্থানীয় ভাবে  চাপে পড়লে ঘটনাটি ৪ লাখ টাকা দিয়ে ধামাচাপা দিয়ে দেয় বলে জানাযায়। 

জানাযায় প্রিন্সিপালের ভাই সাবেক চেয়ারম্যান   এবং বর্তমান চেয়ারম্যানের চাচা। সেই সুবাধে  এই ধরনের জঘন্য কাজের পাশাপাশি মাদ্রাসার উন্নয়নের কথা বলে নিজে সহ স্ত্রীকে সঙ্গে নিয়ে ও ছাত্র-ছাত্রীদের দিয়ে বিপুল পরিমাণ টাকা কালেকশন করে থাকে। যেটা তারা নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহার করে থাকে।

এলাকাবাসী সহ শিশুটির পরিবারের দাবি, এই রকম জঘন্য কাজের যারা জড়িত তাদেরকে সঙ্গে সঙ্গে ফাঁসি দেয়া উচিত। এবং সমাজে বর্তমান যে পরিমান মাদ্রাসা এতিমখানা গড়ে উঠেছে তার বিরুদ্ধে আইন প্রশাসনের নজরধারী করা উচিত। মাদ্রাসার মতো একটি পবিত্র স্থানে একজন প্রিন্সিপালের এমন হীন কর্মকাণ্ডে এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজ রহমান জানান, মামলা হওয়ার সাথে সাথে রাতে আমরা  অভিযুক্তকে আটক করেছি। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। অভিযুক্ত আসামী জেল হেফাজতে রয়েছে।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19