Friday, July 24, 2026
PrimeBulletin

সারা দেশ

ফরিদপুরে নানা আয়োজন আইনগত সহায়তা দিবস পালিত

ফরিদপুরে নানা আয়োজন আইনগত সহায়তা দিবস পালিত

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা ‍দিবস উপলক্ষে ফরিদপুরে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটায় ফরিদপুর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির কার্যক্রমের উদ্বোধন করা হয়,পরে একটি র‌্যালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এরপর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিভাগীয় বিশেষ জজ মো. শরিফুদ্দিন আহমেদ, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ শামীমা রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিত্র বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান দুলুসহ অন্যান্য আইনজীবী ও লিগ্যাল এইড কমিটির সদস্যরা।

বক্তারা বলেন, দেশের একটি বড় অংশ এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করায় অনেকেই আইনগত সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ সরকারিভাবে বিনামূল্যে বা স্বল্প খরচে মামলা পরিচালনার সুযোগ থাকলেও এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে পর্যাপ্ত সচেতনতা নেই। তাই জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কার্যক্রম সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তব্যরা আরও বলেন, আদালতপাড়ায় কিছু দালাল চক্র সক্রিয় থেকে সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে আইনি সহায়তা থেকে বঞ্চিত করছে। এসব দালালদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি লিগ্যাল এইড সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করে তৃণমূল জনগণের কাছে এ সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19