Sunday, September 6, 2026
PrimeBulletin

সারা দেশ

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা পিকআপে আরেক পিকআপের ধাক্কা, নিহত ২

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা পিকআপে আরেক পিকআপের ধাক্কা, নিহত ২

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পিকআপের ধাক্কার অন্য আরেকটি পিকআপের চালক ও সহকারী নিহত হয়েছেন।

সোমবার (১৮ মে) ভোর ৪টা ২০ মিনিটের দিকে ফরিদপুরের ভাঙ্গার আতাদী ব্রিজের ওপর ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, একটি পিকআপের চাকা ফেটে যাওয়ায় ঢাকামুখী লেনে বাম দিকে দাঁড় করিয়ে তা পরিবর্তন করা হচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতির আরেকটি পিকআপ দাঁড়িয়ে থাকা ওই পিকআপটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চলন্ত পিকআপের চালক ও সহকারীসহ দুইজন নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ভোর ৫টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপ দুটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, নিহত দুজনই পুরুষ এবং তাদের বয়স ৩০ বছরের বেশি হবে। তাদের মরদেহ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তাদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছি আমরা।

প্রসঙ্গত, গত শনিবার (১৬ মে) ভোররাত ৪টা ১৫ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় বগাইল টোল প্লাজার প্রায় ৫০০ গজ পূর্বদিকে ভাঙ্গামুখী লেনে একটি পণ্যবাহী ট্রাকের পেছনের একটি চাকা ফেটে যাওয়ার পর তা বদলানোর সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ির চাপায় একটি ট্রাকের চালক ও চালকের সহকারী বাবা-ছেলে নিহত হন।

এ ছাড়া, বুধবার (১৪ মে) দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে ভাঙ্গা উপজেলার পুলিয়া এলাকায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বড় কাভার্ডভ্যানের পেছনে একটি ছোট পিকআপের ধাক্কায় চালক ও সহকারী নিহত হন।

গত কয়েকদিনে এক্সপ্রেসওয়ের একই এলাকায় প্রায় একই ধরনের তিনটি দুর্ঘটনায় ছয়জন নিহত হলেন।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19