Wednesday, July 22, 2026
PrimeBulletin

সারা দেশ

এক বছরে ৩৫০ প্রবাসী পরিবারকে সহায়তা দিয়েছে ফেনী “প্রবাসী কল্যাণ সেন্টার”

এক বছরে ৩৫০ প্রবাসী পরিবারকে সহায়তা দিয়েছে ফেনী “প্রবাসী কল্যাণ সেন্টার”

বিদেশে কর্মরত ও প্রবাস থেকে ফিরে আসা রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণে নানামুখী সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফেনী জেলা প্রবাসী কল্যাণ সেন্টার। মানবিক ও সেবামূলক উদ্যোগের অংশ হিসেবে গত এক বছরে জেলার বিভিন্ন উপজেলার প্রায় ৩৫০টি প্রবাসী পরিবারকে আর্থিক সহায়তা, চিকিৎসা অনুদান, শিক্ষাবৃত্তি, বীমা সুবিধা এবং অ্যাম্বুলেন্স সেবাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করেছে প্রতিষ্ঠানটি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড এর অধীনে জেলা “প্রবাসী কল্যাণ সেন্টার” ফেনী সূত্রে জানা গেছে, গত এক বছরে প্রবাসে মৃত্যুবরণ করা ৮০ জন কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। এসব পরিবারের সদস্যদের মৃত্যুজনিত আর্থিক ক্ষতিপূরণ প্রাপ্তি এবং মরদেহ দেশে আনার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া বিএমইটির ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স বা বোর্ডের মেম্বারশীপ (ডায়াসপোরা) কার্ডধারী প্রবাসী কর্মীদের মধ্যে বিদেশে মৃত্যুবরণ কারী ৫২ জনের পরিবারকে এককালীন ৩ লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
এ সময়ের মধ্যে ৯২ জন প্রবাসী কর্মীর মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি (বাৎসরিক) এবং ভর্তি সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রবাসে আহত বা অসুস্থ হয়ে দেশে ফেরা ৪৬ জন রেমিট্যান্স যোদ্ধাকে চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া ২৭ জন প্রবাস ফেরত কর্মীকে বীমা সুবিধা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।
সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদারের লক্ষ্যে ১৫টি প্রবাসী পরিবারের প্রতিবন্ধী সন্তানকে নিয়মিত ভাতা প্রদান করা হয়েছে। পাশাপাশি বিদেশ ফেরত অসুস্থ ও মৃত কর্মীদের পরিবহনে রেমিট্যান্স যোদ্ধাদের কে বিমানবন্দর (ঢাকা ও চট্টগ্রাম) থেকে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়। এছাড়া ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য স্বল্পমূল্যে খাবার ও রাত্রিযাপনের সুবিধাও নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফেনী রদর উপজেলার কালিদহের ছিলোনিয়া গ্রামের প্রবাসী পরিবারের সদস্য জাবেদ হোসেন খোকন বলেন, “আমার ভাই প্রবাসে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। পরে প্রবাসী কল্যাণ সেন্টারে, ফেনী’তে যোগাযোগ করলে তারা অত্যন্ত আন্তরিকতার সাথে মরদেহ দেশে আনাসহ প্রয়োজনীয় আর্থিক ও প্রশাসনিক সহযোগিতা করে।”
ফাজিলপুর ইউনিয়নের মনোয়ারা আক্তার বলেন, “আমার স্বামী প্রবাসে অসুস্থ হয়ে পড়লে প্রবাসী কল্যাণ সেন্টারের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করি। তাদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর সরকার চিকিৎসা সহায়তা প্রদান করে। যা আমার কাছে মনে হয়েছে, এটা প্রবাসী ও তাঁদের পরিবারের জন্য খুবই কল্যাণকর”
ফেনী জেলা প্রবাসী কল্যাণ সেন্টারের কাউন্সেলর (প্রশিক্ষণ ও সেবা) রায়হান সোবহান বলেন, “সরকারি নিয়ম অনুযায়ী আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে আমরা তদন্ত প্রতিবেদন প্রেরণ করি। যাচাই-বাছাই শেষে তথ্য সঠিক পাওয়া গেলে প্রবাসী বা তার পরিবারের ব্যাংক হিসাবেই সহায়তার অর্থ দ্রুততম সময়ে পাঠানো হয়।”
ফেনী জেলা প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. মাসুদ পারভেজ বলেন, “ফেনী একটি প্রবাসী অধ্যুষিত জেলা। বৈধভাবে বিদেশে যাওয়া রেমিট্যান্স যোদ্ধারা অসুস্থতা, মৃত্যু কিংবা প্রতারণার শিকার হলে সরকার তাদের পাশে দাঁড়াচ্ছে। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের শিক্ষাবৃত্তি, চিকিৎসা সহায়তা, প্রতিবন্ধী ভাতা, বীমা দাবি ও অ্যাম্বুলেন্স সুবিধাসহ বিভিন্ন ধরনের সহায়তা বিনামূল্যে প্রদান করা হচ্ছে ।”
তিনি আরও বলেন, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19