এসময় শ্রমিকরা প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে স্লোগান দেন। শ্রমিকরা বলেন, আমাদের সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়াই পরিবহন ভাড়া ৫০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। অথচ আমাদের বেতন বৃদ্ধি করা হয়নি। অল্প বেতনে অনেক ঘণ্টা কাজ করতে হয়। আবার সেখান থেকেই যাতায়াতের ভাড়া দিতে হয়। দ্রুত বর্ধিত ভাড়া প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের বেতন-বোনাস বাড়াতে হবে। নইলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, শ্রমিকদের পরিবহন ভাড়া নিয়ে অসন্তোষ রয়েছে। এজন্য তারা বিক্ষোভ মিছিল করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালকে (জিএম) ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।