Monday, September 7, 2026
PrimeBulletin

সারা দেশ

চট্টগ্রামে গুলিতে নিহত ১, গুলিবিদ্ধ শিশুকে হাসপাতালে ভর্তি

চট্টগ্রামে গুলিতে নিহত ১, গুলিবিদ্ধ শিশুকে হাসপাতালে ভর্তি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় গুলিবিদ্ধ হয়ে রাজু (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় রেশমি আক্তার (১১) নামের আরও এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে থানার রৌফাবাদ কলোনির শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজুর বাড়ি রাউজানে। তিনি বোনের বাসায় বেড়াতে এসে এ হামলার শিকার হন।

গুলিবিদ্ধ হয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।’

চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে গুলিবিদ্ধ এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চমেক হাসপাতালে গুলিবিদ্ধ শিশু রেশমি আক্তারের ভাই ফয়সাল মাহমুদ বলেন, ‘ঘটনার বিস্তারিত আমি জানি না। আমি দোকান করি। আমাদের বাসা রৌফাবাদ এলাকায়। আমার ছোট বোন চতুর্থ শ্রেণিতে পড়ে। শুনেছি আম্মু তাকে একটা কাজে পাঠিয়েছিলেন। সেখানে সে গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে আমার বোন হাসপাতালে মৃত্যুশয্যায়।’

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19