Wednesday, July 22, 2026
PrimeBulletin

সারা দেশ

চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

চট্টগ্রামে একটি ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪জুলাই) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কু‌ড়িগ্রাম -চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় জেলার বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের মালিক, কর্মকর্তা ও কর্মচারীরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে কুড়িগ্রাম জেলার সকল ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য দেন কুড়িগ্রাম অনলাইনের সিটিও মো. জাকির হোসেন রাজু, অপটিক্যাল কমিউনিকেশনের সুকুমার রায়, অরবিট ইন্টারনেটের আকাশ, আইপি ইন্টারনেটের কামরুজ্জামান এবং কুড়িগ্রাম আইএসপির মিলন কুমার সরকার প্রমুখ।

বক্তারা বলেন, গত বুধবার আনুমানিক দুপুর ১২টার দিকে চট্টগ্রামের চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কের মন মিয়াজী লেনের মরিয়ম হাইটস ভবনের তৃতীয় তলায় অবস্থিত ডিজিটাল ডটনেট (ডিডিএন) নামের একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে দিবালোকে বর্বরোচিত সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে সারা দেশের আইএসপি খাতের মালিক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। একই সঙ্গে দেশের ইন্টারনেট অবকাঠামোর নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

তারা বলেন, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে সারা দেশে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদান ব্যাহত হবে। এর ফলে সরকারি-বেসরকারি বিভিন্ন খাতের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে। পাশাপাশি দেশের অর্থনীতিও ক্ষতির মুখে পড়বে। তাই ইন্টারনেট ব্যবসা, সংশ্লিষ্ট উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

মানববন্ধনে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, সারা দেশের সকল ইন্টারনেট ব্যবসা, ব্যবসায়ী এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইন্টারনেট অবকাঠামোর ওপর হামলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তারা।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19