Monday, September 7, 2026
PrimeBulletin

World

ব্রিটেনে লাল সতর্কতা: ৪০ ডিগ্রির গরমে বিপর্যস্ত জনজীবন, বন্ধ হাজারো স্কুল

ব্রিটেনে লাল সতর্কতা: ৪০ ডিগ্রির গরমে বিপর্যস্ত জনজীবন, বন্ধ হাজারো স্কুল

ব্রিটেনে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। প্রায় ৪০ ডিগ্রি তাপমাত্রায় লাল সতর্কতা জারি, বন্ধ স্কুল, ব্যাহত রেল চলাচল। নির্মাণ শ্রমিক ও বাইরের কর্মীরা বেশি ঝুঁকিতে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন চরম আবহাওয়া বাড়ছে।

শীতপ্রধান দেশ ব্রিটেনেও এবার তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। তাপমাত্রার পারদ ছুঁই ছুঁই করছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। জুন মাসে সর্বোচ্চ ৩৬ ডিগ্রি তাপমাত্রা গত ৫০ বছরের রেকর্ড ভেঙেছে। দেশজুড়ে জারি করা হয়েছে লাল সতর্কতা। প্রচণ্ড গরমের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানেও জারি করা হয়েছে সতর্কতা। ইংল্যান্ড ও ওয়েলসে বন্ধ করে দেয়া হয়েছে হাজারের বেশি স্কুল। ব্যাহত হচ্ছে রেল যোগাযোগ। রেল-যাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

তাপপ্রবাহে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে নির্মাণ শ্রমিক, ডেলিভারি কর্মীসহ বাইরে কাজ করা প্রবাসী ও শ্রমজীবী মানুষ পড়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে।

ভ্যাপসা আবহাওয়ায় রাস্তাঘাটে মানুষের চলাচল কমেছে, কোথাও যানবাহনও সীমিত দেখা গেছে। ঘরের ভেতরের অস্বস্তি এড়াতে অনেকে পার্ক, লেক ও খোলা জায়গায় ছুটছেন—ছন্দ হারাচ্ছে দৈনন্দিন জীবন।

প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বাতিল করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। মেট অফিস বলছে আগামী কয়েকদিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। ১৮৮৪ সাল থেকে আবহাওয়া রেকর্ড শুরুর পর, যুক্তরাজ্যে ২০২২ সাল ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর। রেকর্ড করা হয়েছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সংশ্লিষ্টরা, এটিকে জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব বলছেন।

রয়টার্স ক্লাইমেট মনিটরের মতে, ওমেগা ব্লক নামে পরিচিত একটি আবহাওয়ার ধরনের কারণে ইউরোপজুড়ে এই দাবদাহ চলছে। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58