Saturday, September 5, 2026
PrimeBulletin

অর্থনীতি

বিওর রক্ষণাবেক্ষণের সঙ্গে কাস্টিডিয়ান হতে চায় সিডিবিএল

বিওর রক্ষণাবেক্ষণের সঙ্গে কাস্টিডিয়ান হতে চায় সিডিবিএল

শেয়ারবাজারের একমাত্র ইলেকট্রনিক শেয়ার সংরক্ষণাগার প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। অথাৎ প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে থাকে। এবার প্রতিষ্ঠানটি মিউচুয়াল ফান্ড খাতে কাস্টডিয়ান হিসেবে কাজ করার উদ্যোগ নিয়েছে।

জানা গেছে, এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) কাছে প্রয়োজনীয় লাইসেন্স পেতে আবেদনও জমা দিয়েছিলো। তবে কিছু শর্ত পরিপালনের ব্যর্থতায় তাদের আবেদন গ্রহণযোগ্য হয়নি। এখন প্রতিষ্ঠানটি শর্ত পূরণ করে পূণরায় আবেদন করার প্রস্তুতি নিচ্ছে।

মূলত নতুন আয়ের উৎস তৈরি করতে সিডিবিএল এই উদ্যোগ নিয়েছে। তবে সংশোধিত মিউচুয়াল ফান্ড বিধিমালার আওতায় কাস্টডিয়ান হিসেবে নিবন্ধনের জন্য যেসব শর্ত নির্ধারণ করা হয়েছে, তার বেশ কয়েকটি পূরণে ব্যর্থ হয়েছে সিডিবিএল। ফলে এসব শর্ত দ্রুত পূরণ না হলে লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া অনিশ্চয়তায় পড়তে পারে। এ অবস্থায় প্রয়োজনীয় শর্ত পূরণে প্রতিষ্ঠানটিকে নির্দেশ দিয়েছে বিএসইসি। 

সম্প্রতি কমিশনের মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশনের রেজিস্ট্রেশন বিভাগ থেকে এ বিষয়ে একটি চিঠি সিডিবিএলকে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে চলতি বছরের ২১ জানুয়ারি অনুষ্ঠিত এক বৈঠকে মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়নের লক্ষ্যে সিডিবিএলকে কাস্টডিয়ান লাইসেন্সের জন্য আবেদন করতে উৎসাহ দেয় বিএসইসি। এর ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ কাস্টডিয়ান কার্যক্রম পরিচালনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, বর্তমানে কাস্টডিয়ানদের দায়িত্ব শুধু ফান্ডের সম্পদ সংরক্ষণে সীমাবদ্ধ নেই। ইউনিটহোল্ডারদের হিসাব রক্ষণাবেক্ষণ ও ব্যাংক লেনদেন তদারকির দায়িত্বও তাদের ওপর অর্পিত হয়েছে। আগে এসব কার্যক্রমের নিয়ন্ত্রণ ছিল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির হাতে। গত বছরের নভেম্বরে কার্যকর হওয়া সংশোধিত বিধিমালায় কাস্টডিয়ানদের ক্ষমতা ও দায়বদ্ধতা আরও বাড়ানো হয়েছে।

বিএসইসির পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের মিউচুয়াল ফান্ড বিধিমালার অধীনে সিডিবিএলের ২৫ ফেব্রুয়ারির আবেদন পর্যালোচনায় বেশ কিছু ঘাটতি ধরা পড়েছে। এর মধ্যে সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী বা নিরীক্ষকের সনদ জমা না দেওয়া, কোম্পানি ও পরিচালকদের পূর্ণাঙ্গ সিআইবি অঙ্গীকারপত্র অনুপস্থিত থাকা উল্লেখযোগ্য। এছাড়া ঋণখেলাপি বা সিকিউরিটিজ আইন লঙ্ঘনের তথ্যসংবলিত হলফনামা, সহযোগী প্রতিষ্ঠান ও ঋণসংক্রান্ত ঘোষণাপত্রও জমা দেওয়া হয়নি।

এছাড়াও দাপ্তরিক সক্ষমতার প্রমাণ হিসেবে কাস্টডিয়ান টিমের তালিকা, প্রয়োজনীয় অবকাঠামো, লজিস্টিক সহায়তা ও ওয়েবসাইট সংক্রান্ত ঘোষণা অনুপস্থিত রয়েছে। একইসঙ্গে নির্ধারিত যোগ্যতার কমপ্লায়েন্স অফিসারের নিয়োগপত্র ও জীবনবৃত্তান্তও দাখিল করা হয়নি। পাশাপাশি রিস্ক বেইজড ক্যাপিটাল অ্যাডিকোয়েসি বিধিমালা অনুযায়ী পর্যাপ্ত মূলধন থাকার ঘোষণাও জমা দেওয়া হয়নি।

এ অবস্থায় কমিশন মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫-এর বিধি ৭(১) অনুসারে বিধি ৩৮(১) মেনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।

অন্যদিকে, শেয়ারবাজারে দীর্ঘদিনের মন্দাভাব সিডিবিএলের আয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে। লেনদেন কমে যাওয়ায় নিষ্পত্তি ফি থেকে আয় কমেছে। পাশাপাশি বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি ১৫০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করায় আয় আরও হ্রাস পেয়েছে। ২০২৫ অর্থবছরে এ খাত থেকে আয় কমে ৭ কোটিতে নেমেছে, যা আগের বছর ছিল ১৩ কোটির বেশি। একই সময়ে পরিচালন মুনাফা ১৭ শতাংশের বেশি কমে ৫২ কোটি ২০ লাখ টাকায় দাঁড়িয়েছে।

এ বিষয়ে সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মোতালেব বলেন, কাস্টডিয়ান হিসেবে কাজ করতে প্রতিষ্ঠানটি আগ্রহী এবং সে অনুযায়ী বিএসইসিতে আবেদন করা হয়েছে। কমিশন কিছু অতিরিক্ত তথ্য চেয়েছে, যা আগামী সপ্তাহের মধ্যে জমা দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন, সিডিবিএলকে কাস্টডিয়ান লাইসেন্স দিতে কমিশনের আগ্রহ রয়েছে। তবে এর জন্য নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে। প্রতিষ্ঠানটি ২০০ কোটি টাকার পরিশোধিত মূলধনের শর্তটি পূরণ করেছে। তবে আরো কিছু শর্ত পূরণ এখনো বাকি আছে।

More

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থনীতি

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে শিল্প খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ...

2026-07-10 14:44

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

অর্থনীতি

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

রূপালী ব্যাংক খুলনা বিভাগের কতিপয় কর্মচারীর ‘তুঘলকী’ কর্মকাণ্ড ও ভোল্ট পাল্টানোর ঘটনায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে সা...

2026-07-10 00:06

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

অর্থনীতি

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

নির্মাণ ব্যয় বৃদ্ধি, উচ্চ সুদের ব্যাংকঋণ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্...

2026-07-09 14:15

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

অর্থনীতি

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং সুদমুক্ত বিশেষ ঋণ সুবিধায় গাড়ি কেনা স্থগিত করেছে সরকার। একই...

2026-07-08 23:20

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

অর্থনীতি

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

সিলেটে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্ট...

2026-07-07 23:29