Sunday, September 6, 2026
PrimeBulletin

World

বেঙ্গালুরুতে হাসপাতালের দেওয়াল ধসে শিশুসহ নিহত ৭

বেঙ্গালুরুতে হাসপাতালের দেওয়াল ধসে শিশুসহ নিহত ৭

ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে একটি হাসপাতাল কমপ্লেক্সের ৮ ফুট (২.৫ মিটার) উঁচু দেওয়াল ধসে সাতজন নিহত হয়েছেন। গত বুধবার রাজ্যের একজন সরকারি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

কর্ণাটক রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এক বিবৃতিতে জানান, দেওয়াল ধসে এক শিশু ও চারজন হকার ছাড়াও কেরালা রাজ্যের আরও দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছ

উপ-মুখ্যমন্ত্রী শিবকুমার জানিয়েছেন, এই দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, দেওয়াল ধসের পর আহত এক নারীকে একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

কয়েক সপ্তাহের তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমের পর গত বুধবার বেঙ্গালুরুর আবহাওয়ায় হঠাৎ পরিবর্তন আসে। শহরের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয়।

এই বৃষ্টি প্রচণ্ড গরম থেকে সাময়িক স্বস্তি দিলেও ব্যাপক দুর্ভোগের সৃষ্টি করেছে। শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং উপড়ে পড়েছে অনেক গাছপালা।

সূত্র : রয়টার্স।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58