Tuesday, September 8, 2026
PrimeBulletin

World

বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর ঘাঁটিতে ইরানের হামলা

বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর ঘাঁটিতে ইরানের হামলা

নিজেদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিনিদের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান।

বুধবার (১০ জুন) সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, তাদের ওপর মার্কিনিদের হামলার জবাবে পঞ্চম নৌবহরে হামলা চালানো হয়েছে এবং হামলা চলমান রয়েছে। আর এ হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও উল্লেখ করেছে বাহিনীটি।

গত সোমবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান এটি ভূপাতিত করেছে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ইরানের উপকূলবর্তী বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড।

তারা এক বিবৃতিতে বলেছে, ইরান তাদের হেলিকপ্টার ভূপাতিত ছাড়াও পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে যে আগ্রাসন চালিয়েছে সেটির জবাবে সমানুপাতিক হারে হামলা চালানো হয়েছে।

অপরদিকে বিপ্লবী গার্ড বিবৃতিতে জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্রের আগ্রাসন চলতে থাকে তাহলে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তারা বলেছে, “মিথ্য অজুহাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ সরকার জাস্ক, সিরিক এবং কিশমের বিভিন্ন জায়গায় আজ ভোরে হামলা চালিয়েছে। এতে সিরিকের একটি টেলিযোগাযোগ মাস্তুল এবং দুটি পানির ট্যাংক ধ্বংস হয়েছে। এর জবাবে বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলা চালানো হয়েছে। যদি তাদের আগ্রাসন অব্যাহত থাকে পরবর্তীতে আরও কঠোর হামলা চালানো হবে।”

পারস্য উপসাগরের তীরে অবস্থিত বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। গত ফেব্রুয়ারিতে যখন যুদ্ধ বাঁধে তখন বাহরাইনের রাজধানীতে ব্যাপক হামলা চালিয়েছিল ইরান।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58