Sunday, September 6, 2026
PrimeBulletin

রাজনীতি

“আগের সিস্টেম অক্ষুণ্ন থাকলে যেকোনো ব্যক্তি হাসিনা হয়ে উঠতে পারে”: হাসনাত আবদুল্লাহ

“আগের সিস্টেম অক্ষুণ্ন থাকলে যেকোনো ব্যক্তি হাসিনা হয়ে উঠতে পারে”: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাষ্ট্রকাঠামোর সংস্কার না করলে দেশের অন্ধকারে ফিরে যাওয়ার আশঙ্কা আছে। চব্বিশের গণ-অভ্যুত্থান ব্যক্তিগত পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তনের জন্য হয়েছিল।

তিনি আরও বলেন, “যদি আগের সিস্টেম অক্ষুণ্ণ থাকে, তবে যেকোনো ব্যক্তি পরবর্তী সময়ে হাসিনা হয়ে উঠতে পারে। হাসিনা কোনো একক ব্যক্তি নয়, এটি অনেকগুলো ফ্যাসিবাদী আইডিয়ার সমষ্টি।”

আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত নাগরিক সংলাপে এই মন্তব্য করেন হাসনাত। সংলাপের বিষয় ছিল ‘বিচার বিভাগের স্বাধীনতা–সংক্রান্ত অধ্যাদেশ বাতিল ও গুম প্রতিরোধ/প্রতিকার অধ্যাদেশ স্থগিত: সুশাসন ও মানবাধিকারের অগ্রযাত্রার প্রতি হুমকি’। আয়োজক ছিল ভয়েস ফর রিফর্ম।

হাসনাত আবদুল্লাহ মানবাধিকার কমিশনকে সরকারি নিয়ন্ত্রণের অধীনে রাখার সমালোচনা করে বলেন, “যদি কমিশনের অধ্যাদেশ যথাযথভাবে কার্যকর না হয়, তাহলে ২০০৯ সালের আইন অনুযায়ী তদন্তের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে চলে যাবে, যা ন্যায়বিচারের পরিপন্থী।”

এ সংলাপে বক্তব্য দেন আইনজীবী ও মানবাধিকারকর্মী মানজুর–আল–মতিন, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন এবং আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান।

More

ফেরিকাণ্ড নিয়ে তোলপাড়: ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

রাজনীতি

ফেরিকাণ্ড নিয়ে তোলপাড়: ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়ায় চেয়ারম্যানঘাট ছেড়ে যাওয়ার পর মাঝনদী থেকে ফেরি ঘুরিয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্না...

2026-07-12 18:39

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের শুধু হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

রাজনীতি

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের শুধু হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি;...

2026-07-09 23:17

এনসিপির সমাবেশে হামলা: দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস তথ্য উপদেষ্টার

রাজনীতি

এনসিপির সমাবেশে হামলা: দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস তথ্য উপদেষ্টার

এনসিপির সমাবেশে হামলার ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য ও সম্প্রচারবি...

2026-07-07 13:19

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচার

রাজনীতি

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচা...

2026-07-03 23:04