Monday, September 7, 2026
PrimeBulletin

Sports

২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন

২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন

অস্ট্রেলিয়ার বিপক্ষে অধরা ওয়ানডে সিরিজ এবারই জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের পর এবার অজিদের হোয়াইটওয়াশ করার সুযোগ শান্তদের সামনে। তবে ম্যাচে শেষবেলায় রোমাঞ্চ ছড়িয়েও সেটা আর হয়ে ওঠেনি। টাইগারদের খেলা দেখতে আসা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ম্যাচ শেষে মতামত ব্যক্ত করেছেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচে বাংলাদেশ যেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে এবং আমরা দীর্ঘ প্রায় ২১ বছর পরে অস্ট্রেলিয়াকে নিজের দেশের মাটিতে হারিয়ে আমরা সিরিজ জয় করেছি। এটা আসলে এটার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।’

‘তৃতীয় ম্যাচেও আমরা আসলে হোয়াইটওয়াশের দিকে যাচ্ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমাদের জয়ের প্রায় আমরা দ্বারপ্রান্তে চলে এসেছিলাম। হয়তোবা শেষ মুহূর্তে এসে আমরা পারিনি, কিন্তু আমরা সিরিজ জয় করেছি এবং এটাকে আমরা ধারণ করতে চাই, এটাকে আমরা ধরে রাখতে চাই’—যোগ করেন আমিনুল।

ম্যাচ শেষে ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘২৭৫ রান ঠিকঠাকই ছিল। মোসাদ্দেক ও হৃদয় যেভাবে ব্যাটিং করেছে সেটা দেখে ভালো লাগছে। কিন্তু মাঝের ওভারে আমাদের স্পিনাররা পর্যাপ্ত উইকেট পায়নি। এজন্যই আমাদের ম্যাচ হারতে হয়েছে। ক্রিকেটে এমনটা হতেই পারে।’

শান্ত আরও বলেন, ‘গত তিন ম্যাচে আমরা যেভাবে খেলেছি তাতে ছেলেদের নিয়ে আমি গর্বিত। বিশেষ করে আজকে শেষ কয়েক ওভারে আমরা যেভাবে কামব্যাক করেছি, সেটা দারুণ। আমরা বিশ্বাস করি যেকোন সময়ই আমরা কামব্যাক করতে পারব।’

More

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

Sports

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

2026-07-17 09:33

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

Sports

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

2026-07-16 12:47